ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে গেল বাংলাদেশ
করোনার পর এটাই বাংলাদেশ যুব দলের প্রথম সিরিজ। এই সিরিজে যুব দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল করিম জুয়েলকে।
সেই সঙ্গে দলের ম্যানেজার করা হয়েছে সাবেক টাইগার ক্রিকেটার হাসিবুল হোসেন শান্তকে। ২৫ জুলাই গুয়াহাটিতে পৌঁছানোর পর, ২৬ জুলাই থেকে প্রশিক্ষণ শুরু করবেন তরুণ ক্রিকেটাররা।
আগামী ২৮ জুলাই প্রথম তিনদিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। দ্বিতীয় তিনদিনের ম্যাচটি মাঠে গড়াবে ৩ আগস্ট।
এরপর একদিনের সিরিজ শুরু হবে ৮ আগস্ট। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ আগস্ট ও ১৩ আগস্ট। সিরিজ শেষে ১৪ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে টাইগার ক্রিকেটারদের।
