| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এবারের বিশ্বকাপে আক্রমণের ঝড় তুলতে নতুন হাইব্রিড সিস্টেম ব্যবহার করবেন তিতে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ১০:৫৬:২৬
এবারের বিশ্বকাপে আক্রমণের ঝড় তুলতে নতুন হাইব্রিড সিস্টেম ব্যবহার করবেন তিতে

কাতারে ষষ্ঠবার বিশ্বকাপ জিতে নজির গড়তে মরিয়া ব্রাজিল জাতীয় দলের কোচ বলেছেন, ‘‘আমার বিশ্বাস একঝাঁক তরুণ প্রতিশ্রুতিমান ফুটবলারের উত্থান নেমারের জন্য খুব ইতিবাচক হবে। তা মাঠের ভিতরে শুধু নয়, বাইরেও।’’ যোগ করেছেন, ‘‘নেইমার নিজেই এক দিন আমাকে হাসতে হাসতে বলেছিল, এই একঝাঁক তরুণকে একসঙ্গে মাঠে নামানোর জন্য তৈরি করতে হবে। ওরা এখন অনেকটা বাদামের মতো। ওদের ঠিক মতো গড়ে তুলতে হবে।’’ আরও বলেছেন, ‘‘যখন দলে দক্ষ ও সম্ভাবনাময় অনেক ফুটবলার থাকবে, তখন দায়িত্ব ভাগ করে নেওয়া যায়। পাশাপাশি, আমাদের প্রতিপক্ষদের এখন বেছে নিতে হবে যে, রক্ষণের কোন জায়গাতে তারা বেশি মনোযোগ দেবে।’’

কাতার বিশ্বকাপে নেইমারকে যে নতুন ভূমিকায় ব্যবহার করতে চান, তাও জানিয়ে দিয়েছেন তিতে। তিনি পিএসজি তারকাকে মাঝমাঠে খেলাতে চান। আক্রমণের ঝড় তোলার জন্য সামনে রাখবেন তরুণ ফুটবলারদের। তিতে এই রণনীতির নাম দিয়েছেন ‘হাইব্রিড সিস্টেম’। বলেছেন, ‘‘নেমারের খেলা তৈরি করার দক্ষতা আরও উন্নত হয়েছে। ফুটবল এখন অনেক বেশি গতিসম্পন্ন। অনেক প্রতিপক্ষই রক্ষণে পাঁচ জনকে রাখছে। আর নেমারকে আটকানোর জন্য সব সময়ই বিপক্ষের দু’জন ফুটবলার থাকবে। ফলে ওর উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে দলের অন্যদের খেলার জন্য ফাঁকা জায়গা তৈরি করার।’’

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তার পরেও অবশ্য তিতের উপরে আস্থা রেখেছেন সে দেশের ফুটবল কর্তারা। ৩৪ বছর পরে একই কোচের অধীনে টানা দ্বিতীয় বিশ্বকাপ খেলবে ব্রাজিল। কাতার বিশ্বকাপের আগে নিজেকে আরও পরিণত মনে করছেন তিনি।

৬১ বছর বয়সি ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘‘পারফরম্যান্সই প্রধান। এটা মৌলিক বিষয় এবং তা আমাদের দলের আছে। তবে বিশ্বকাপের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে মানসিক শক্তি। বিশ্বকাপ জিততে যে ধরনের মানসিকতার দরকার হয়, তা অবিশ্বাস্য, অসাধারণ। রাশিয়া বিশ্বকাপের মতোই চাপ থাকবে।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...