| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টানটান উত্তেজনায় শেষ হলো আর্জেন্টিনা-কলম্বিয়ার শ্বাসরুদ্ধকর ম্যাচ, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৬ ০৯:৩৮:৫২
টানটান উত্তেজনায় শেষ হলো আর্জেন্টিনা-কলম্বিয়ার শ্বাসরুদ্ধকর ম্যাচ, দেখেনিন ফলাফল

রোমাঞ্চকর সেমিফাইনালের প্রথমার্ধে উভয় দলই একটি করে গোলের সুযোগ পেয়েছিল। আর্জেন্টিনার কাছে প্রথম সুযোগটিই হাজির। খেলার ১৭ মিনিটে আর্জেন্টিনা আক্রমণে যায়। আর্জেন্টিনার একজন খেলোয়াড় ডি-বক্সের ভিতর থেকে একটি শট নেন যা দুর্দান্তভাবে কলম্বিয়ান গোলরক্ষক দ্বারা আটকে দেন।

বিরতির পূর্বে ম্যাচে পরিষ্কার আর কোন সুযোগ আদায় করে নিতে পারেনি আর্জেন্টিনা। তবে ৩৭তম মিনিটের সময় কলম্বিয়াকে হতাশ করে আর্জেন্টিনার গোলপোস্ট।

গোল মুখের একেবারে সামনে থেকে কলম্বিয়ান তারকা শট নেওয়ার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ পেয়েছিলেন। নিজের ইচ্ছামত পজিশন নিয়ে শট করতে পেরেছিলেন তিনি। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।

বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে লিন্ডা আলেগ্রীয়া গোল করে এগিয়ে দেন কলম্বিয়ানদের। আর্জেন্টিনার ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে গোল করতে কোন ভুল করেননি তিনি।

গোল হজমের পর কিছুটা এলোমেলো হয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৭৩তম মিনিটে তারই খেসারত দিতে হয় দলটির প্লেয়ার গ্যাব্রিয়েলা চাভেজকে লাল কার্ড দেখে।

ম্যাচের বাকিটা সময়ে আর কোন দল গোল করতে না পারলে ১-০ গোলের জয়ের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। আর আর্জেন্টিনাকে এখন খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপেও নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে লাতিন আমেরিকার দলটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...