| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য: হঠাৎ করেই একযোগে পদত্যাগ ক্রিকেট বোর্ডের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৫ ১০:০৬:৩৯
অবিশ্বাস্য: হঠাৎ করেই একযোগে পদত্যাগ ক্রিকেট বোর্ডের

সেই রিপোর্ট প্রকাশের আগেই পুরো বোর্ড তাদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা পদত্যাগের ঘোষণা দেন।

২০১৫ সালের বিশ্বকাপ থেকে হুট করেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল মজিদ হককে। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি তার। ফলে ৫৪ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে থেমে যায় তার ক্যারিয়ার। গতবছর মজিদ অভিযোগ তোলেন, বোর্ডের বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তিনি।

মজিদের অভিযোগে সায় দেন তার সাবেক সতীর্থ কাশিম শেখ। দুজনই জানান, পুরো ক্যারিয়ারজুড়েই বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তারা। এ অভিযোগের ভিত্তিতে স্পোর্টস্কটল্যান্ড তদন্ত কমিশন গঠন করে। স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তারা বর্ণবৈষম্যের প্রমাণ পেয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

শুধু তাই নয়, বোর্ডের সবার পদত্যাগ করে দেওয়া বিবৃতিতেও বর্ণবাদের অভিযোগের সত্যতার পরোক্ষ প্রমাণ রয়েছে। বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী গর্ডন আর্থুরকে দেওয়া পদত্যাগপত্রে তারা লিখেছেন, ‘এই প্রতিবেদন থেকে যা আসবে, সেসব কার্যকরী করতে বোর্ড বদ্ধপরিকর ছিল।’

সেখানে আরও বলা হয়, ‘যারাই ক্রিকেট স্কটল্যান্ডে বর্ণবাদ অথবা যেকোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। আমাদের বিশ্বাস, সামনের দিনগুলোতে প্রয়োজনীয় উন্নতির জন্যই আমাদের সরে দাঁড়ানো উচিত।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...