| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

স্টোকসকে নিয়ে এ কেমন আজব মন্তব্য করলেন স্যাম কারান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১৮:০৮:৪০
স্টোকসকে নিয়ে এ কেমন আজব মন্তব্য করলেন স্যাম কারান

স্টোকস ওয়ানডে ক্রিকেট ছাড়ার সাথে সাথে দলে একটি বড় শূন্যতা শুরু হয়েছে। এই শূন্যতা পূরণ করতে চান কারান। কিন্তু সামনে কী হবে তা নিয়ে এখনও ভাবছেন না ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার। আপাতত ক্ষমতা নিয়ে খেলতে চান তিনি।

স্যাম কারান বলেন, 'আমি স্টোকসকে দেখে বেড়ে উঠেছি। আমি তাকে নকলও করতে চেয়েছি। তার অবসরে চলে যাওয়াটা আমাদের জন্য বড় ক্ষতি। ছেলেরা তাকে মিস করবে। কিন্তু যখনই আমি খেলব, আমি অনেক সামনে কী হয় সেটা দেখব না। আমি শুধুমাত্র ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করব।'

'সে (স্টোকস) যেভাবে খেলে এবং অনুশীলন করে সেটা আমি অনুসরণ করার চেষ্টা করেছি। সে এখন ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে গেছে, তবে সে ইংল্যান্ডের ক্রিকেটের একজন কিংবদন্তি হয়েই বিদায় নিয়েছে। তবে আমি সবসময় ইতিবাচক থাকব। জস আমাকে বা দলকে এখনই একটি বার্তা দিয়েছে, তা হচ্ছে দল স্টোকসকে খুবই মিস করবে।'

ইংল্যান্ডের হয়ে মোট ১০৫টি ওয়ানডে খেলেছেন স্টোকস। এই সংস্করণে ব্যাট হাতে তিন সেঞ্চুরিসহ দুই হাজার ৯২৪ রান করার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন ৭৪ উইকেট।

এর মধ্যে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ৮৪ রানের ইনিংসে ইংল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন স্টোকস। মূলত তিন সংস্করণের ক্রিকেটের ব্যস্তু সূচি থেকে নিস্তার পেতেই ওয়ানডে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের টেস্ট দলপতি স্টোকস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...