| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্যামসনকে নিয়ে অদ্ভুদ এক মন্তব্য করলেন দিনেশ কানেরিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১৬:৫৬:৫১
স্যামসনকে নিয়ে অদ্ভুদ এক মন্তব্য করলেন দিনেশ কানেরিয়া

২০১৫ সালে, স্যামসন জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। সাত বছরের ক্যারিয়ারে মোট ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

তিনি যে কয়টি ম্যাচে সুযোগ পেয়েছেন সেখানে তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার গড় মোটে ১৪.৫০। অথচ তিনিই কি না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমেও প্রায় ২৯ গড়ে ৪৫৮ রান করেছেন তিনি।

ওয়ানডেতে ভারতের জার্সিতে ম্যাচ খেলেছেন মোটে দুইটি। তবে সেখানেও নিজের সামর্থ্যের জানান দিতে পারেননি স্যামসন। কানেরিয়া বলেন, 'আরও একবার হুদার কথা বলবো। কেন সে নিচের সারিতে ব্যাট করলো? শ্রেয়স এবং সূর্যকুমার যথাক্রমে ২ এবং ৩ নম্বরে ঠিক আছে, তবে স্যামসনের আগে হুদার ব্যাটিংয়ে আসা উচিত। ঋষভ পান্থের মতো স্যামসনকেও উপরের দিকে ব্যাটিং করিয়েছে ভারত। কিন্তু স্যামসন, পান্ত নয়। তার ব্যাটিং সম্পূর্ণ আলাদা।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ মিলেছিল স্যামসনের। তবে এই ম্যাচেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। উইকেটে থিতু হয়েও সাজঘরে ফিরেছেন ১২ রান করে।

কানেরিয়া বলেন, 'স্যামসন আরও একটি সুযোগ পেয়েছিল, তবে তার খেলা দেখে বিশেষ কিছু মনে হয়নি। রোমারিও শেফার্ডের বলে আউট হওয়ার আগে পর্যন্ত তাকে নড়-বড়ে লাগছিল।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...