| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চরম দুঃসংবাদ: ক্রিকেট খেলতে গিয়ে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১৬:১৪:১০
চরম দুঃসংবাদ: ক্রিকেট খেলতে গিয়ে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা

এছাড়াও তিনি কমেডি সিরিজ 'তারক মেহত কা উল্টা চশমা'-এ অভিনয় করে দারুণ সফল হন।

হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার দেরি করে শুটিং থাকার কারণে নিজের বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলছিলেন দীপেশ ভান। খেলার মধ্যে হঠাৎ অসুস্থ বোধ করেন। হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন। এর পরেই তার নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত ততক্ষণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো চিকিৎসকরা কিছুই জানাননি। দীপেশের আকস্মিক মৃত্যুর খবরে বিস্ময় ছড়িয়েছে ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রিতেভ। অনেক তারকা অভিনেতা ও অভিনেত্রী তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

দীপেশের সহঅভিনেতা বৈভব মাথুর বলেন, গতকালই তো তার সঙ্গে ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর শুটিং করেছি। সুস্থই দেখেছি তাকে। তার পর এমন ঘটনা কীভাবে ঘটল!।

দীপেশের আরেক সহঅভিনেতা কবিতা কৌশিক এক টুইটে লিখেছেন, ভাবতেই পারছি না ৪১ বছর বয়সে দীপশের চলে গেলেন। বেশ ফিট ছিলেন তিনি। মদ-সিগারেট বা অন্য কোনো নেশা ছিল না তার। তার পরও স্ত্রী ও ছোট্ট ছেলেকে রেখে চলে গেলেন।

ভারতের টিভি সিরিয়ালের অন্যতম প্রযোজক বিনাইফের কোহলি বলছোন, আমি ভাবতেও পারছি না এত ভাল একজন মানুষ হুট করে আমাদের ছেড়ে চলে গেলেন। ১৭টা বছর ধরে আমরা একসঙ্গে কাজ করেছি। দীপেশ আমার ছেলের মতো। তাকে এত তাড়াতাড়ি ওকে হারাবার কথা ছিল না।

‘ভাবিজি ঘর পার হ্যায়’ ও ‘তারক মেহত কা উলটা চশমা’ ছাড়াও ‘এফআইআর’, ‘মে আই কাম ইন ম্যাডাম’-এর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন দীপেশ। ২০১৯ সালে বিয়ে করেন অভিনেতা। এক বছর আট মাস বয়সের ছেলে রয়েছে তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...