| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেষ পর্যন্ত ভুল শোধরানোর সিদ্ধান্তে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১৫:৫৯:০৬
শেষ পর্যন্ত ভুল শোধরানোর সিদ্ধান্তে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার অন্যতম দায় দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিতেই হবে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নিজেদের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সেটি কাজে লাগাতে পারেনি এই দুই ক্রিকেটার। বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৪০ বলে জয়ের জন্য পঞ্চাশ রান দরকার ছিল।

এ সহজ সমীকরণটিও মেলাতে পারেনি ক্রীজে থাকা দুই সেট ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। ওই ধরনের ব্যাটিং উইকেটে বাংলাদেশ ছাড়া বোধহয় অন্যকোন দল হারার কথা কল্পনাও করতে পারত না। বিশ্বকাপের সেই ভরাডুবির পরই নতুন দল বানানোর সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ পরবর্তী পাকিস্তান সিরিজে সেইরকম নতুন একটি দল দেখাও যায়। তবে এক সিরিজের বেশি সেই সিদ্ধান্ত অটল থাকতে পারেনি ক্রিকেট বোর্ড। তবে অনেকদিন পর হলেও এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে বিসিবি। মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সম্পূর্ণ নতুন একটি দল ঘোষণা করেছে বিসিবি। দলটির নেতৃত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।

পরবর্তীতে অধিনায়কত্ব সাকিব আল হাসানকে দেওয়া হবে। মাহমুদুল্লাহর নেতৃত্বে যে মন-মানসিকতার ক্রিকেট খেলছিল বাংলাদেশ দল। তা এ যুগের সাথে ঠিক মানানসই নয়। ফলে নতুন একটি শুরুর দরকার ছিল টিম বাংলাদেশের। হয়তো এই জিম্বাবুয়ে সফর থেকেই সেই নতুন শুরুটি দেখা যাবে।

এ পরিবর্তনের জন্য নিশ্চয়ই বাংলাদেশ দল একেবারে বদলে যাবে না। কিংবা বিশ্বকাপে অসাধারণ কোন পারফরম্যান্স করে ফেলবে এমন আশা করাটাও ভুল হবে। তবে নতুন ধরনের এক টি-টোয়েন্টি ক্রিকেট হয়তো খেলা শুরু করবে টিম বাংলাদেশ। একটি পরিবর্তন হয়তো ঠিকই আসবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...