| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

এবার বিদেশেও মুক্তি পাচ্ছে ‘পরাণ’

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১৫:২২:৫১
এবার বিদেশেও মুক্তি পাচ্ছে ‘পরাণ’

লাইভ টেকনোলজিস লিমিটেডের প্রযোজনায় রায়হান রাফী পরিচালিত ঈদের আলোচিত এই সিনেমার স্পেশাল শো অনুষ্ঠিত হলো ২৩ জুলাই।

সেদিন বিকেলে রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সের এই শো-তে এসেছিলেন দেশের সিনেমা ও টিভি নাটকের তারকা নির্মাতা ও শিল্পীরা। ‘পরাণ’র জয়রথে হাজির হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, আরিফিন শুভ, মিশা সওদাগর, নিরব, তমা মির্জা, দীঘি, টয়া, শাওন, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, পূজা চেরী, সাইমন সাদিক, নুরুল আলম আতিক, গিয়াস উদ্দিন সেলিম, অরন্য আনোয়ার, আশফাক নিপুণসহ অনেকে।

পাশাপাশি ছিলেন ‘পরাণ’ সিনেমার শিল্পী বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, পরিচালক রায়হান রাফী প্রমুখ।

স্পেশাল প্রিমিয়ারে উপস্থিত ছিলেন লাইভ টেকনোলজিস লিমিটেডের পরিচালক ও ‘পরাণ’র প্রযোজক ইয়াসির আরাফাত। তিনি জানান, প্রবাসী দর্শকদের প্রত্যাশা পূরণ করতে শিগগিরই পরাণ অস্ট্রেলিয়া, ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে।

প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, সুস্থ ধারার বিনোদন দিতে গত ১২ বছর ধরে লাইভ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় পরাণ ঈদের মুক্তির পর সাফল্যের সঙ্গে সিনেমা হলগুলোতে চলছে। মুক্তির পর থেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। দর্শকরা আমাদের সিনেমা গ্রহণ করেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা।

ভালো কাজ উপহার দিতে আমরা সবসময় দায়বদ্ধ। সিনেমার সুদিন ফিরিয়ে আনার টার্নিং হিসেবে পরাণ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। সেই সূত্রে জানা যায়, মুক্তির দ্বিতীয় সপ্তাহেই স্টার সিনেপ্লেক্সে সবগুলো শাখা মিলিয়ে রেকর্ড পরিমাণ শো চলছে পরাণ’র। পাশাপাশি ঢাকার সবগুলো সিঙ্গেল স্ক্রিনে চলছে ‘পরাণ’।

একইসঙ্গে দেশের বড় বড় হলগুলোতে মিলিয়ে মোট ৫৫ সিনেমা হলে চলছে ‘পরাণ’৷ সামনের সপ্তাহে আরো ২০টি প্রেক্ষাগৃহ যুক্ত হবে এই তালিকায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে ভারত ও ব্রাজিলের মধ্যকার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রীতি ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...