ফ্যামিলি কার্ড ২০২৬: কারা পাবেন এবং কারা বাদ পড়বেন
নিজস্ব প্রতিবেদক: মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে।
কারা ফ্যামিলি কার্ডের সুবিধার বাইরে থাকবেন
সরকারের তৈরি করা ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬ অনুযায়ী ছয় শ্রেণির মানুষ এই সুবিধার আওতায় আসবে না:
১. পেনশনভোগী: পরিবারের কোনো সদস্য যদি সরকারি পেনশন পেয়ে থাকেন।
২. বিলাসবহুল সম্পদের মালিক: বাড়িতে এসি ব্যবহারকারী বা ব্যক্তিগত গাড়ির মালিক।
৩. সরকারি চাকরিজীবী: পরিবারের কেউ সরকারি চাকরিতে নিয়োজিত থাকলে।
৪. বড় ব্যবসায়ী: যারা বড় কোনো ব্যবসার মালিক।
৫. মধ্যম ও উচ্চ আয়ের মানুষ: সামাজিকভাবে সচ্ছল বা উচ্চবিত্ত হিসেবে বিবেচিত পরিবার।
কারা কার্ড পেতে অগ্রাধিকার পাবেন
সাত ধরনের পরিবারকে এই তালিকায় শীর্ষে রাখা হয়েছে:
* ভূমিহীন ও গৃহহীন পরিবার।
* প্রতিবন্ধী সদস্য থাকা পরিবার।
* অনগ্রসর ও ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন হিজড়া, বেদে ইত্যাদি।
* যাদের জমির পরিমাণ ০.৫ একর বা তার কম।
কার্ডের বিশেষ কিছু দিক
* নারীর ক্ষমতায়ন: এই কার্ডের অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর নামে প্রদান করা হবে।
* স্বচ্ছতা: অনিয়ম রোধে এনআইডি ভিত্তিক একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হয়েছে।
* একটি পরিবার, একটি কার্ড: প্রতি পরিবারে কেবল একটি কার্ড ইস্যু করা হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আপাতত আবেদন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে শুরু না হলেও আগ্রহী ব্যক্তিদের নিচের কাগজগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে:
* আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
* পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
* একটি সচল মোবাইল নম্বর।
পাইলট কার্যক্রম শেষ হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশন কার্যালয় এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন ঈদের আগেই প্রাথমিক পর্যায়ে কার্ড বিতরণ শুরু হবে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
