| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহানের অধিনায়কত্ব নিয়ে এবার মুখ খুললেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১৩:৫৩:৪৭
সোহানের অধিনায়কত্ব নিয়ে এবার মুখ খুললেন সাকিব

জিম্বাবুয়ে লিগে শুধু টি-টোয়েন্টি অধিনায়কত্ব দিয়েছেন সোহান। এছাড়াও, শুক্রবার আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিবি। মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমকেও রাখা হয়েছে টি-টোয়েন্টি দলের বাইরে।

সোহানের অধিনায়কত্ব পাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য এবং বিসিবি মনে করেছে ও ভবিষ‌্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন‌্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন‌্য ভালো একটা চ‌্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’

সাকিব আল হাসান এই পুরো সিরিজ থেকেই বিশ্রাম নিয়েছেন। ফলে তাকে বিবেচনার কোনো সুযোগই ছিল না বিসিবির সামনে। তবে জোর গুঞ্জন আছে, জিম্বাবুয়ে সিরিজ শেষে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে বাদ দিয়ে নেতৃত্ব তুলে দেয়া হবে সাকিবের কাঁধে।

এসব নিয়ে আপাতত ভাবছেন না সাকিব। টেস্ট অধিনায়কত্ব নিয়েই চিন্তা ভাবনা তার, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন‌্য সময় লাগবে। ট্র্যানজেকশন একটা সময়ের মধ‌্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমাদের একটু সময় লাগবে।’

মূলত তারুণ্য নির্ভর একটি দলকেই জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলতে পাঠাচ্ছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে পেসার হাসান মাহমুদ ও পারভেজ হোসেন ইমনকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...