| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবিশ্বাস্য: অধিনায়কত্ব পেয়েও উৎসাহী নন সোহান, অপেক্ষা সেরাটা দেয়ার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১৩:৪০:২৮
অবিশ্বাস্য: অধিনায়কত্ব পেয়েও উৎসাহী নন সোহান, অপেক্ষা সেরাটা দেয়ার

মাহমুদুল্লাহ রিয়াদকে তার খারাপ পারফরম্যান্স এবং সঠিক নেতৃত্বের ব্যর্থতার কারণে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। রিয়াদ শুধু নেতৃত্বই হারাননি, দলে জায়গাও হারিয়েছেন। দলের অভিজ্ঞ এই খেলোয়াড়কে অনেকটা বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে।

জাতীয় দলের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত নন, বরং দলের এবং নিজের সেরাটা দেয়ার অপেক্ষায় সোহান। জিম্বাবুয়ে সফরে যাবার আগে রোববার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই গর্বের ব্যাপার। বাট আমার কাছে মনে হয় যে, সামনে যে চ্যালেঞ্জটা আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। তো আসলে, অতি উৎসাহী হবার কোনও সুযোগ নেই। আমার কাছে মনে হয় যে, দল এবং নিজের সেরাটা দেয়াই মূল লক্ষ্য।’

নেতা সোহানের লক্ষ্য জিম্বাবুয়েতে যেন একটা টিম হিসেবে খেলা। ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে নেতৃত্ব দেয়া সোহান দল হিসেবে খেলার উদাহরণ দিয়ে বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমি যতটা চেষ্টা করেছি সেটা যাতে টিম হিসেবে খেলা যায়। অবশ্যই জিম্বাবুয়ে সিরিজেও লক্ষ্য থাকবে একটা দল হিসেবে খেলার। আমার কাছে মেইন ব্যাপারটা দলের পরিবেশ। সবাই তো আর প্রতিদিন পারফর্ম করবে না, তো দলে যারাই থাকব একজনের সফলতা যেন অন্যরা সবাই উপভোগ করি। আমার কাছে মনে হয় যে এই সংস্কৃতিটা এবং দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...