| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মেসির বার্সেলোনা অধ্যায় এখনো রয়েছে: বার্সা প্রেসিডেন্ট

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১২:৪৫:৩৬
মেসির বার্সেলোনা অধ্যায় এখনো রয়েছে: বার্সা প্রেসিডেন্ট

তবে মেসি আর ক্লাবে না থাকলেও বার্সেলোনায় তার আলোচনা শেষ হয়নি বলে মনে করেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সা সভাপতিও এই ম্যাচের আগে মেসিকে নিয়ে কথা বলেছেন।

ইএসপিএনকে লাপোর্তা বলেছেন, ‘মেসি বার্সার জন্য সব কিছু করেছে। সে ইতিহাসের সেরা হয়ে গেছে। তার তুলনা কেবল ইয়োহান ক্রুইফের সঙ্গেই হয়। যেমন আর্থিক পরিস্থিতিতে ক্লাবের দায়িত্বে এসেছিলাম, এমন কিছু একটা হতোই। তবে কোচ ও খেলোয়াড়দের চেয়ে ক্লাবের অবস্থান অনেক ওপরে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়ে যায়নি। আমার মতে, এটি আমাদের দায়িত্ব যাতে এ অধ্যায় সবসময় খোলা থাকে, আরও ভালো কিছু যেনো হয় এবং কখনও এ অধ্যায় বন্ধ না হয়। যেভাবে শেষ হয়েছে বলে মনে হচ্ছে, তার চেয়ে যেন ভালো হয়।’

মেসিকে ধরে রাখতে না পারায় এখনও দুঃখবোধ হয় লাপোর্তার। নিজেকে এখনও মেসির কাছে ঋণী মনে করেন বার্সা প্রেসিডেন্ট, ‘বার্সা সভাপতি হিসেবে আমার মনে হয় ক্লাবের যা প্রয়োজন ছিল, তাই আমি করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে ও একজন সভাপতি হিসেবে আমার মনে হয়, তার কাছে আমি ঋণী।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...