| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

উত্তেজনায় ঠাসা ম্যাচে বার্সার দাপুটে জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ১১:৫৯:৫৮
উত্তেজনায় ঠাসা ম্যাচে বার্সার দাপুটে জয়

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কিন্তু রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া দেয়াল না হলে অন্তত হাফ ডজন গোল করতেন!

বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইটি ফুটবল বিশ্বের অন্যতম প্রত্যাশিত প্রতিযোগিতা। দুই দলের লড়াই দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়াম দর্শকে ঠাসা ছিল। দুই দলের শুরুর একাদশও ছিল সেরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে দুই দল। তবে প্রথম ২০ মিনিটে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ম্যাচের ২৭ মিনিটে বার্সা সমর্থকদের আনন্দে ভাসান এই মৌসুমেই দলে যোগ দেয়া রাফিনহা। দারুণ এক শটে রিয়ালের জালে বল জড়ান তিনি।

রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবার ভুল পাস থেকে লক্ষ্যভেদ করেন রাফিনহা। মাত্র ৪ দিন আগেই তিনি বলেছিলেন, রিয়ালের বিপক্ষে ম্যাচে গোল করতে চান। সেই কথাই যেন রাখলেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ দিকে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রাই হাতাহাতিতে জড়ায়। তবে উত্তপ্ত পরিস্থিতি বেশ ঠান্ডা মাথায় সামাল দেন রেফারি। যার ফলে বিষয়টি খুব বেশি বড় হয়ে গড়ায়নি।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ অনেকটা পরিবর্তিত একাদশ মাঠে নামায়। তবে এবারও বার্সাই দাপট দেখিয়েছে বেশি। দলটির খেলোয়াড়দের একেরপর এক শট আটকে রিয়ালকে বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন কর্তোয়া। অন্যথায় স্কোরলাইন হতে পারতো আরো বড়।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। প্রি-সিজন ফ্রেন্ডলি হলেও নতুন মৌসুমে নিজেদের আগমনী বার্তাটা যেন ভালোভাবেই দিল কাতালান ক্লাবটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...