| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবাক কান্ড: শেষ হল অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ, ফলাফল অনিশ্চিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৪ ০৯:৪২:১৪
অবাক কান্ড: শেষ হল অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ, ফলাফল অনিশ্চিত

শনিবার রাতে ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। জবাবে অস্ট্রেলিয়া ৪.২ ওভারে ২৮ রান করে। কিন্তু বৃষ্টির কারণে সেখানে খেলা হয়নি। আর মাত্র ৪ বল খেললে বৃষ্টির কারণে ম্যাচ জিতে যেত অসিরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ। এজন্য তিনি ৩৯ বল খেলেছেন। এছাড়া মুনিবা আলীর ব্যাট থেকে পেয়েছেন ১৯ ও আলিয়া রিয়াজ ১৪ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে চার ওভারে মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট নেন কোভিডের কারণে আগের দুই ম্যাচ খেলতে না পারা জেস জোনাসেন। এছাড়া নিকোলা ক্যারে দুই ও অ্যাশলে গার্ডনার নেন একটি উইকেট।

পরে ৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বেথ মুনি ১৩ বলে ১১ ও অ্যালিসা হিলি করেন ১৪ বলে ১২ রান। এর সঙ্গে অতিরিক্ত পাঁচ রান মিলিয়ে ৪.২ ওভারে ২৮ রান করে অসিরা। টি-টোয়েন্টি ম্যাচে দুই দল ন্যুনতম ৫ ওভার খেলতে না পারলে ম্যাচটি অমীমাংসিতই রাখা হয়।

বৃষ্টিতে এই ম্যাচ ভেসে গেলেও চার ম্যাচে দুই জয় ও দুই পরিত্যক্ত মিলিয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে অসিরা। শেষ ম্যাচে লড়বে পাকিস্তান ও আয়ারল্যান্ড। এই ম্যাচে অবিশ্বাস্য রকমের বড় ব্যবধানে জিততে পারলে অস্ট্রেলিয়াকে টপকে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...