অনিশ্চয়তার কবলে রিয়াদ, ভারতকে ফলো করে নয় বরং নিজেদের মতো চলতে চায় বিসিবি
রিয়াদ প্রসঙ্গে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন"আমরা আজকে রিয়াদকে ডেকেছিলাম এবং ওর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলেছি। ওর সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম এবার আমরা টি-টোয়েন্টির একটি নতুন টিম পাঠাচ্ছি জিম্বাবুয়েতে। এই টিমটাকে লিড করার জন্য আমরা নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্সি দিচ্ছি।
এটা আজকে আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি"। ক্যাপ্টেন্সির জন্য নুরুল হাসান সোহানকেই কেন ঠিক করল বিসিবি এ প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজন বলেন"সাকিব,মুশফিক, মাহমুদুল্লাহ যেহেতু এদের কেউ নেই, তাই ওদের পর সবচেয়ে সিনিয়র সম্ভবত নুরুলই। তার উপর ওর ঘরোয়া লিগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ও রয়েছে।
এছাড়াও কঠিন সময় দলকে বেশ কয়েকবার অনুপ্রেরণা দিতে দেখা গিয়েছে নুরুলকে। ফলে আমরা ওর পক্ষেই সিদ্ধান্তটা নিয়েছি। অফ ফর্মে থাকা যে কোন ক্রিকেটারকে যেখানে অন্য দেশগুলো দুর্বল প্রতিপক্ষের সাথে খেলার সুযোগ করে দেয়। সেখানে জিম্বাবুয়েকে সামনে পেয়েও কেন রিয়াদকে খেলতে পাঠানো হচ্ছে না।
এমনকি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিও ফর্ম ফেরাতে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবেন। ভারতের ফর্মুলা আমরা অনুসরণ করছি না কেন এ প্রশ্নের উত্তরে খালেদ মাহমুদ সুজন বলেন"ভারতকে কি চিন্তা করছে এটা আসলে আমাদের চিন্তা না। আমাদের চিন্তা অবশ্যই আমাদের মত, একটু ভিন্ন। আমি মনে করি আমরা সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি খেলব। ভারত,দক্ষিণ আফ্রিকা এ ধরনের দল গুলোর সাথে খেলতে হবে আমাদের।
এখানে জিম্বাবুয়ের সাথে ফর্ম ফেরানো তেমন কোন গুরুত্বপূর্ণ ব্যাপার নয়।"অর্থাৎ ভারতকে অনুসরণ নয় নিজেদের মতো করেই এগোতে চায় বিসিবি। সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ব্যাট হৃষ্টপুষ্ট করার সুযোগ পাচ্ছেন না সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ। অনিশ্চয়তার নতুন অধ্যায়ে ঢুকে পড়েছেন মাহমুদুল্লাহ। বিশ্রামের আড়ালে হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারে রিয়াদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
