| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সে কোনো সাধারণ খেলোয়াড় নয়, সেই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে পারে: পন্টিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৩ ১৬:৫৫:৪৫
সে কোনো সাধারণ খেলোয়াড় নয়, সেই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে পারে: পন্টিং

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মনে করেন যে ডেভিড এমন একজন ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিততে পারেন। পন্টিং বলেছেন, নির্বাচক হলে তিনি দলে ডেভিডের মতো কাউকে চাইবেন।

অস্ট্রেলিয়ার অন্যতম সফল এই অধিনায়ক বলেন, 'আমি যদি নির্বাচক হতাম তাহলে আমি তার মতো একজনকে দলে চাইতাম। সে সত্যিকারের একজন ম্যাচ উইনার।'

গত কয়েক বছর ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা পারফর্মারদের একজন ডেভিড। চলতি বছর তিনি ১৮৩.৫১ স্ট্রাইক রেটে তুলেছেন ১ হাজার ২ রান। সর্বাধিক রানসংগ্রাহকদের মধ্যে তা তৃতীয় সর্বোচ্চ। যেকোনো দলকেই ডেভিডের মতো ক্রিকেটার লম্বা সময় সার্ভিস দিতে পারেন বলে মনে করেন এই সাবেক ব্যাটার।

তিনি বলেন, 'সে এমন একজন প্লেয়ার সে আসলেই বিশ্বকাপ জেতাতে পারে। সে কোনো সাধারণ খেলোয়াড় নয় যে অল্প সময়ের জন্য দলে আসবে এবং চলে যাবে।'

ডেভিডকে দেখে ২০০৩ বিশ্বকাপের অ্যান্ড্রু সাইমন্ডকে মনে পড়ছে পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে অনেক মানসম্পন্ন ক্রিকেটার থাকলেও তারা কেউই গত দুই বছরে ডেভিডের চেয়ে ভালো করেননি বলে মনে করেন এই সাবেক অজি অধিনায়ক।

তার ভাষ্য, 'সে আসলেই আমাকে ২০০৩ বিশ্বকাপের অ্যান্ড্রু সাইমন্ডকে মনে করিয়ে দেয়। আপনি যদি তাদের দলে নেন এবং সুযোগ দেন তাহলে তারা আপনাকে বিশ্বকাপ জেতাতে পারে।'

'আমি এখন তাকে এভাবেই দেখছি এবং আমি জানি অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে এখন অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমার মনে হয় না গত দুই বছরে তাদের কেউই টিমের চেয়ে বেশি ভালো খেলেছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...