| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লিজেন্ডস লিগের এবারের আসর হচ্ছে না ওমানে, আয়োজনে অন্য দেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৩ ১৬:১০:৪৩
লিজেন্ডস লিগের এবারের আসর হচ্ছে না ওমানে, আয়োজনে অন্য দেশ

লিজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম আসরের বেশিরভাগ দর্শক ছিলেন ভারতের। প্রতিযোগিতার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রমন রাহেজা জানান, দেশে এই প্রতিযোগিতার জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই প্রতিযোগিতাটি মূলত ওমানে হওয়ার কথা ছিল।

এ প্রসঙ্গে রাহেজা বলেন, 'আমরা টুর্নামেন্টটি ভারতের আয়োজনের জন্য ক্রমাগত অনুরোধ পাচ্ছি এবং আমরা লিজেন্ডস লিগের দ্বিতীয় আসর ঘরে ফিরিয়ে আনতে পেরে দারুণ আনন্দিত। ভারতের আমাদের সবচেয়ে বেশি ক্রিকেট ভক্ত রয়েছে।'

দর্শদের উদ্দেশ্যে লিজেন্ডস লিগের এই কর্মকর্তা আরও বলেন, 'প্রথম আসরে ভারতের সবচেয়ে বেশি ভিউয়ারশীপ ছিল। এরপর যথাক্রমে পাকিস্তান, শ্রীলঙ্কা ও পুরো বিশ্বের মানুষ আমাদের অনুসরণ করেছে। আমরা দর্শকদের ও ক্রিকেট ভক্তদের আরও ভালো অভিজ্ঞতা দিতে চাই। আমরা আশাবাদী যে ভক্তরা আমাদের সিদ্ধান্তে আনন্দিত হবেন।'

লিজেন্ডস লিগে অংশ নিতে এরই মধ্যে ১১০ জন ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। সেই সঙ্গে দীনেশ রামদিন ও ইয়ন মরগানের খেলার কথা রয়েছে টুর্নামেন্টটিতে।

লিজেন্ডস লিগে অংশ নেয়ার জন্য নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন, পেসার মিচেল জনসন ও ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার ম্যাট প্রায়র। গত সপ্তাহে ব্রেট লি, ইউসুফ পাঠান, জাগিন্দার শর্মা, লিয়াম প্লাঙ্কেট, মন্টি পানেসার, প্রভিন তাম্বে, নোমান ওঝা, স্টুয়ার্ট বিনি ও আসগর আফগানের খেলার কথা নিশ্চিত করেছে টুর্নামেন্টটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...