| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য: ব্যস্ত সূচিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ইংলিশ তারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৩ ১৪:১৫:২৬
অবিশ্বাস্য: ব্যস্ত সূচিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই ইংলিশ তারকা

স্টোকসের অবসর নিয়ে ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সময়সূচী যে ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলছে তা এখন বড়ই উদ্বেগের বিষয়। নাসের হুসেন, মাইকেল ভনের মতো প্রাক্তন ইংল্যান্ড তারকারাও এমন সময়সূচীকে 'পাগল' বলছেন।

ইংলিশ ক্রিকেটারদের ওপর খেলার চাপ বাড়ানোতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) দায়ী করছেন অনেকে। তবে এসবের পক্ষে নন বেয়ারস্ট্রো। কোনো ধরনের সমস্যা না থাকলে সব ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার পক্ষে এই ইংলিশ ব্যাটার।

বেয়ারস্ট্রো বলেন, 'স্বাভাবিকভাবেই, চ্যালেঞ্জ আছে। তবে যতদিন সম্ভব সব ফরম্যাটে খেলার চেষ্টা করবো। কোনো একটি সময় হয়তো বিভিন্ন কারণে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু অদূর ভবিষ্যতে আমি বিরতি নেয়ার কারণ দেখছি না। আমি যতদিন পারবো সব ফরম্যাটে খেলবো।'

এদিকে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেয়ার পর একটি বিবৃতি দিয়েছিলেন স্টোকস। যেখানে তিনি স্পষ্টতই বলেছেন, তিন ফরম্যাট মিলিয়ে ব্যাস্ত সূচি অনুযায়ী খেলা তার পক্ষে সম্ভব নয়। এর ফলেই এক ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

স্টোকস বলেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই নিজের শতভাগ উজাড় করে দিয়েছি। আমার মনে হয় না ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সি এর চেয়ে কম কিছু প্রাপ্য। তবে এখন তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়াটা আমার জন্য অসহনীয় ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা এমন নয় যে আমার শরীর এটা সহ্য করতে পারছে না, আমি এভাবে খেলে গেলে ওয়ানডে অধিনায়ক জস বাটলার আরও একজন খেলোয়াড়ের সেবা থেকে বঞ্চিত হবে, যে আমার চেয়ে অনেক বেশি দিতে পারবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...