| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে নিয়ে এক অদ্ভুদ মন্তব্য করলেন: আগারকার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৩ ১৩:৪৩:৫০
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে নিয়ে এক অদ্ভুদ মন্তব্য করলেন: আগারকার

কোহলি এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও নিয়মিত রান পাচ্ছেন। কিন্তু দেরিতে কোহলির ব্যাটিং যেন মহামারী! তার শেষ ৬ টেস্ট ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পাননি। সেঞ্চুরির শেষ দেখা হয়েছিল প্রায় ৩২ মাস আগে! তিন বছর পর কোহলির ফর্ম নিয়ে এখন প্রশ্ন উঠছে।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে কোহলি রান করেন স্রেফ ১ ও ১১। এরপর প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। উইকেটে সেট হয়েও ১৬ রান করে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। সবমিলিয়ে এই সিরিজেও রানে ফিরতে পারেননি কোহলি।

অজিত বলেন, 'এটা অপরিপক্ক সিদ্ধান্ত (কোহলিকে বাদ দেয়া), এতে আমার কোন সন্দেহ নেই। সে রান পাচ্ছে না, তবে অন্য কয়েকজন ভালো পারফর্ম করছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের যদি (দ্রুত) দুই উইকেট পড়ে যায় তাহলে আপনি সেখানে বিরাট কোহলিকে খেলাতে চাইবেন। কারণ সে জানে কীভাবে বড় মঞ্চে চাপের মধ্যে ব্যাট করতে হয়।'

ভারতের পাইপলাইন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী। তাই দলে সুযোগ পেতে ক্রিকেটারদের কঠিন লড়াই করতে হয়। কোহলি যে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তা দলের জন্যও ইতিবাচক নয়। তবে অভিজ্ঞতা আর অতীত পারফরম্যান্স বিবেচনায় দলে তার জায়গা নিয়ে কথা বলা উচিত নয় বলে মনে করেন অজিত।

কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমি নিশ্চিত যে, তাকে নিয়ে একটু উদ্বেগ আছে। কিন্তু বিরাট কোহলিকে পরিবর্তন করা নিয়ে অনেক কথা হচ্ছে, আমি মনে করি, এটা ঠিক নয়।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...