| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোহানকে নেতৃত্ব দেওয়ায় মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ২২:২৩:৩৭
সোহানকে নেতৃত্ব দেওয়ায় মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফি

কিন্তু সোহানের জন্য জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন ছিল। তার কিপিং ক্ষমতা অন্য সবার চেয়ে ভালো কিন্তু তার ব্যাটিং পারফরম্যান্স দলের জন্য যথেষ্ট নির্ভরযোগ্য ছিল না। মেধাবী না হওয়ায় কঠোর পরিশ্রম করেছেন সোহান। তিনি তার ক্রিকেট গুরু মিজানুর রহমান বাবুলের সাথে ব্যক্তিগতভাবে কাজ করে অনেক উন্নতি করেছেন।

যার ছোঁয়া দেখা গেছে জাতীয় দলের জার্সিতেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও যা দেখা গেছে। দলে নিজের অবস্থান পাকা করতেই তার নেতৃত্বগুণ অধিনায়কত্ব পেতে সাহায্য করেছে সোহানকে। আসন্ন জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন সোহান।

আর সোহানের নেতৃত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সোহানকে নিয়ে মাশরাফী লেখেন,

‘যখন প্রতিভা আপনাকে কঠোর পরিশ্রম করতে দেয় না, তখন প্রতিভার চেয়েও কঠোর পরিশ্রম ভালো।

বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় অভিনন্দন, কাজী নুরুল হাসান সোহান।

ভাগ্য তোমার সহায় হোক।’

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেলেও এই ফরম্যাটে জাতীয় দলে এখনো নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারেননি সোহান। এই ফরম্যাটে ৩৩ ম্যাচে ২৭১ রান করেছেন তিনি। এছাড়া টেস্টে ৭ ম্যাচে ৩৩৮ এবং ৭ ওয়ানডেতে ১৬৫ রান করেছেন সোহান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...