| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: পারফরম্যান্সে দুর্বল, তবুও টি-টোয়েন্টিতে অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ২১:৫৫:০২
অবিশ্বাস্য: পারফরম্যান্সে দুর্বল, তবুও টি-টোয়েন্টিতে অধিনায়ক

তাই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সফর থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাকিটা আসলেই নেতৃত্বের পরিবর্তন।

ছুটিতে সাকিব আল হাসান। তা না হলে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হতে পারে। নুরুল হাসান সোহানকে কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

কিন্তু সোহান কেন? পারফরম্যান্সের বিচার করলে উইকেটরক্ষক এই ব্যাটার টি-টোয়েন্টিতে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। ৩৩ টি-টোয়েন্টিতে তার গড় মাত্র ১২.৯০। সর্বোচ্চ ইনিংসটি ৩০ রানের। স্ট্রাইকরেটও (১১১.৯৮) খুব ভালো নয়।

টিম ম্যানেজম্যান্ট নাকি সোহানের নেতৃত্বগুণকেই প্রাধান্য দিয়েছে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘যেহেতু সিনিয়রররা কেউ নাই, সোহান এদের মধ্যে সিনিয়র। আর আমরা তো দেখেছি সোহান মাঠে কিভাবে নেতৃত্ব দেয় দলকে। তো ওই সব দেখে আমরা মনে করছি যে এখন সোহানই ভালো অপশন হবে এই ফরম্যাটের নেতৃত্ব দেয়ার জন্য।’

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বোর্ডের সবাই আলাপ-আলোচনা করেই সোহানকে অধিনায়ক করার ব্যাপারে একমত হয়েছেন।

২৮ বছর বয়সী ক্রিকেটারের প্রশংসা করে জালাল বলেন, ‘সোহান ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বে দিয়েছে। ওর মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখেছি। নেতৃত্বে দেয়াটা কোনো একজনের সিদ্ধান্ত না, এটা বোর্ডের। আমরা সবাই আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি, সোহানকে নেতৃত্ব দিয়েছি। আমরা মনে করছি যে তার নেতৃত্বগুণ আছে, অ্যাগ্রেসিভ, মোটিভেট করতে পারে, স্পিরিটেড এ ব্যাপারে আমরা নির্বাচকরাসহ সবাই একমত হয়েই সিদ্ধান্ত নিয়েছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...