| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ: বাংলাদেশ সিরিজে খেলছেন না জিম্বাবুয়ের দুই মারকাটারি ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ২১:০২:৪৯
ব্রেকিং নিউজ: বাংলাদেশ সিরিজে খেলছেন না জিম্বাবুয়ের দুই মারকাটারি ক্রিকেটার

পাপুয়া নিউ গিনির বিপক্ষে ২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে মুজারাবানি পেশীতে আঘাত পেয়েছিলেন। ফলে বুলাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনাল খেলা হয়নি ডানহাতি পেসারের।

মুজারাবানি পাঁচ সপ্তাহের জন্য বাদ পড়েন এবং সেমিফাইনালে চোট পেয়েছিলেন। এদিকে চোটের কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিলেন চাতারাও। তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে চাতারাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ডেভ হাটন।

তাদের দুজনের চোট প্রসঙ্গে জিম্বাবুয়ের প্রধান কোচ বলেন, ‘ব্লেসি (মুজারাবানি) চার বা পাঁচ সপ্তাহের জন্য বাইরে (ছিটকে) চলে গেছে। আর চাতারা বিশ্বকাপের আগে সেরে উঠলে আমরা ভাগ্যবান মনে করবো। তবে তরুণদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে।’

সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সূচি অনুযায়ী আগামী ৩০ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট।

এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ আগস্ট থেকে। সিরিজের বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে ৭ আগস্ট ও ১০ আগস্ট।সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা থেকে। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে সোয়া ১টা থেকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...