| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানকে শক্ত প্রতিদ্বন্দ্বী না ভাবলে চরম বিপদে পড়বেন: ইমাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ১৮:২৯:৩৬
পাকিস্তানকে শক্ত প্রতিদ্বন্দ্বী না ভাবলে চরম বিপদে পড়বেন: ইমাদ

তবে এর জন্য নির্বাচকদের একটি শক্তিশালী দল গড়ে তুলতে হবে বলে মনে করেন ইমাদ। সঠিক জায়গায় সঠিক খেলোয়াড়দের খেললেই পাকিস্তান বিশ্বকাপে ভালো করতে পারে বলে মনে করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে তাদের সক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে হবে।

এ প্রসঙ্গে ইমাদ বলেন, 'যেকোনো দলের বিপক্ষে আমরা ভয়ঙ্কর দল হয়ে উঠবো এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই এবং আমাদের আরও আক্রমণাত্মক হয়ে ওঠার উপায় খুঁজে বের করতে হবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে হবে।'

পাকিস্তানের সমালোচকদের ইমাদ বলেছেন, 'যারা এই ধরনের টুর্নামেন্টে পাকিস্তানকে শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবেন না তারা বিপদে পড়বেন কারণ আমাদের ম্যাচ এবং টুর্নামেন্ট জেতার দক্ষতা রয়েছে। তবে এটা কেবল সম্ভব হবে যখন নির্বাচকরা সঠিক খেলোয়াড়কে সঠিক জায়গায় খেলাবেন।'

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে চমকে দিয়েছিল পাকিস্তান। এবারের আসরের আগে ভারতকে সমীহ করছে পাকিস্তান। সেই সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে কঠিন প্রতিপক্ষ হিসেবে মানছেন ইমাদ।

তার ভাষ্য, 'বড় দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং এমনকি আফগানিস্তানও পাকিস্তানের হুমকি হতে পারে। এই প্রত্যেকটি দলই কঠিন প্রতিপক্ষ কিন্তু এই ফরম্যাটে আপনি কোনো কিছুই আগে থেকে ভাবতে পারবে না কি হতে পারে তাদের বিপক্ষে খেলার সময়।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...