| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ১৬:৩৪:৩৪
আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা

টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। সর্বশেষ আফ্রিকান কাপ অফ নেশনস জেতা জাতীয় দলে মানের একটি বড় অবদান ছিল। সে হিসেবে এবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন সেনেগালিজ ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (২১ জুলাই) মরক্কোর রাজধানী রাবাতে এবার আফ্রিকান ফুটবলের এই অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হয়। যেখানে এই পুরস্কার নিজের করে নেন মানে। এদিকে সদ্য বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ায় ক্লাবটির প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জেতার খেতাব জিতলেন সাদিও মানে। এর আগে ২০১৯ সালে লিভারপুলের হয়ে এই পুরস্কার জিতেছিলেন এই সেনেগালের ফরোয়ার্ড।

এবার মানের সঙ্গে আফ্রিকান বর্ষসেরার খেতাব জেতার পথে লড়াইয়ে ছিলেন লিভারপুলের সাদিও মানে এবং চেলসির গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। তবে তাদের হঠিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে এই খেতাব জিতে আরেক সেনেগালিজ এল হাজি দিউফের পাশে বসলেন মানে। হাজি দিউফও দুইবার আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন।

সবচেয়ে বেশি ৪ বার করে আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জিতেছেন স্যামুয়েল ইতো এবং ইয়াইয়া তোরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...