| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অনেক ভাবনা চিন্তার পর, ইংল্যান্ড তারকার সিদ্ধান্তকে সমর্থন করছেন ম্যাককালাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ১৫:৩৩:৪১
অনেক ভাবনা চিন্তার পর, ইংল্যান্ড তারকার সিদ্ধান্তকে সমর্থন করছেন ম্যাককালাম

ওয়ানডে ক্রিকেটে শতভাগ দিতে না পারায় কিছুদিন আগে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ছিল তার শেষ ম্যাচ।

একটানা ক্রিকেট খেলে একেবারেই ক্লান্ত হয়ে পড়েন স্টোকস। বিদায়ী ম্যাচে তিনি বলেন, 'ক্রিকেটাররা আর গাড়ি নয়, পেট্রোলে চলবে ইঞ্জিন।' ম্যাককালাম তার ক্রিকেট দর্শনকে পুরোপুরি সমর্থন করেন।

তিনি বলেন, 'সব সংস্করণে খেলে এরকম অনেক বেশি ক্রিকেটার নেই। সে দারুণ এক অবস্থানে আছে যার জন্যে এমনটা করতে পেরেছে। টেস্ট অধিনায়ক হিসেবে তার সামনে অনেক বড় সূচি, তার ওপর বেশ চাপ পড়ত। তার একটি পরিবারও আছে, আরও অনেক কিছু আছে।'

'বর্তমানে খেলাটার অবস্থান কোথায়, এটা (স্টোকসের অবসর) তার কোনো প্রতীকী কিনা জানি না। তবে পুরো ব্যাপারটিকে আমি খুব ইতিবাচকভাবে দেখছি। স্টোকসের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য আমি খুব মুখিয়ে আছি। অবশ্যই স্টোকসের মতো একজনকে তিন ফরম্যাটে দেখতে না পেরে খারাপ লাগবে। সে একজন সুপারস্টার।'

ইংল্যান্ডের হয়ে মোট ১০৫টি ওয়ানডে খেলেছেন স্টোকস। এই সংস্করণে ব্যাট হাতে তিন সেঞ্চুরিসহ দুই হাজার ৯২৪ রান করার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন ৭৪ উইকেট। এর মধ্যে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ৮৪ রানের ইনিংসে ইংল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন স্টোকস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...