| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ওয়ানডে ক্রিকেট নিয়ে এক চমকপ্রদ মন্তব্য করলেন: উসমান খাজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ১২:৩৯:৫৮
ওয়ানডে ক্রিকেট নিয়ে এক চমকপ্রদ মন্তব্য করলেন: উসমান খাজা

৩১ বছর বয়সী স্টোকস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলে ফরম্যাট ছেড়েছেন। ইংল্যান্ডের ২০১৯ সালের বিশ্বকাপের অবিসংবাদিত নায়ক নিজের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ১০৫টি ওয়ানডে।

অবসরের ঘোষণা দেওয়া বিবৃতিতে একের পর এক খেলার ক্লান্তির কথা উল্লেখ করেছিলেন স্টোকস। কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেছিলেন, ‘আমরা খেলোয়াড়রা মোটরগাড়ি নই যে, তেল ভরলেই চলা শুরু করবো।’

বাস্তবিক চিন্তা করেই একসঙ্গে তিন ফরম্যাট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। প্রায় একই পথের পথিক অসি ওপেনার খাজা। ২০১৯ সালের পর অস্ট্রেলিয়ার হয়ে আর সীমিত ওভারের ক্রিকেট খেলেননি এ বাঁহাতি ওপেনার।

তবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে রয়েছে খাজার উপস্থিতি। তার ভাষ্য, ‘আমার একান্ত নিজস্ব মতামত হলো, টেস্ট ক্রিকেট এখন চূড়া। আবার আছে টি-টোয়েন্টি ক্রিকেট, যেগুলোর অনেক লিগ রয়েছে। সবাই এটি পছন্দ করে।’

খাজা আরও যোগ করেন, ‘এরপর আসে ওয়ানডে ক্রিকেট। আমার মতে, এটি এখন তিন নম্বরে রয়েছে। ব্যক্তিগতভাবে মনে করি, ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। হ্যাঁ এখনও ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, যা সত্যিই উপভোগ্য। তবে এর বাইরে আমি তেমন আগ্রহ পাই না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...