| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে নিশ্চিত হতে, বাংলাদেশকে জিততে হবে যে কয়টি ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২২ ১১:২১:২৯
বিশ্বকাপে নিশ্চিত হতে, বাংলাদেশকে জিততে হবে যে কয়টি ম্যাচ

বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইড করার জন্য শীর্ষ আটে থাকতে হবে টাইগারদের। যেটা অনায়াসেই থাকতে পারবে বাংলাদেশ। তবে গাণিতিকভাবে এখনো বিশ্বকাপ থেকে টাইগারদের ছিটকে পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেটা শুধুই খাতা কলম পর্যন্তই সীমাবদ্ধ। হিসেব অনুযায়ী ১৩ দলের মধ্যে শীর্ষ আটে থাকতে হলে পাঁচটি দলকে পেছনে ফেলতে হবে টাইগারদের।

নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডের যথাক্রমে নিজেদের খেলা ১৬ এবং ২১ ম্যাচে ২৫ এবং ৬৮ পয়েন্ট অর্জন করেছে। এই দুই দল যদি নিজেদের সবগুলো ম্যাচও যেতে তারপরও বাংলাদেশের ১২০ পয়েন্ট টপকাতে পারবে না। অর্থাৎ এই দুই দলকে কাগজে-কলমে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। নিজেদের ২১ ম্যাচে ৮০ পয়েন্ট অর্জন করেছে উইন্ডিজ। নিজেদের বাকি তিন ম্যাচের সবগুলো জিতলেও উইন্ডিজের পয়েন্ট হবে ১১০।

অর্থাৎ উইন্ডিজও নিজেদের সবগুলো ম্যাচ জিতলেও টাইগারদের টপকাতে পারবেনা। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট অর্জন করা জিম্বাবুয়ে নিজেদের বাকি নয় ম্যাচের সবগুলো জিততে পারলে অর্জন করবে ১২৫ পয়েন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে ৫ পয়েন্টে টাইগারদের টপকে যাবে জিম্বাবুয়ে।

তবে এটি শুধুই কাগজে-কলমে সম্ভব। সামনেই ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে জিম্বাবুয়ের। সেই সিরিজগুলোর সব ম্যাচ জেতা জিম্বাবুয়ের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ফলে সামনেই এই দৌড় থেকে ছিটকে পড়বে জিম্বাবুয়ে। সরাসরি বিশ্বকাপ খেলার জন্যে আর শুধু একটি দলকেই পেছনে ফেলতে হবে টাইগারদের।

সে ক্ষেত্রে সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী সম্ভবত শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকা। ১৮ ম্যাচে বাষট্টি পয়েন্ট অর্জন করা শ্রীলংকা নিজেদের বাকি ম্যাচগুলো জিতলে ১২২ পয়েন্ট অর্জন করবে। নিজেদের ঘরোয়া টুর্নামেন্টের জন্য অস্ট্রেলিয়ার সাথে সিরিজ ওয়াক ওভার করায় ওই সিরিজ থেকে কোনো পয়েন্টটি পাবে না দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ১৩ ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকার ম্যাচ সংখ্যা এখন ১৬ ধরতে হবে।

১৬ ম্যাচে ৪৯ পয়েন্ট অর্জন করা দক্ষিণ আফ্রিকা নিজেদের সবগুলো ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১২৯। অর্থাৎ নিজেদের বাকি ছয় ম্যাচের একটিতে না জিতলে পুরোপুরি শীর্ষ আটে থাকা নিশ্চিত হচ্ছে না টাইগারদের। তবে এই হিসেব কাগজ কলম পর্যন্তই সীমাবদ্ধ, কোনো দলের পক্ষেই নিজেদের খেলা সবগুলো ম্যাচ জেতা সম্ভব নয়। তবে নিজেদের খেলা ছয় ম্যাচের মাত্র একটিতে জিতলেই কাগজে কলমেও পুরোপুরি বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তখন যে সমীকরণী আসুক না কেন শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা নিজেদের সবগুলো ম্যাচ জিতলেও তাতে কিছু যায় আসবে না টিম বাংলাদেশের।

নিজেদের সবচেয়ে প্রিয় ফরমেটে কি আরেকটি ম্যাচ জিততে পারবে না টাইগাররা? সমর্থক এবং বিশ্লেষক হিসেবে আমরা আশা করতেই পারি নিজেদের শেষ ছয় ম্যাচের কমপক্ষে চারটিতে জিতবে টিম বাংলাদেশ। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি করে সিরিজ খেলবে বাংলাদেশ। সবকিছু পরিকল্পনামতো গেলে হয়তো শীর্ষ তিন থেকেই বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...