| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবশেষে জানাগেল এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে যে দেশে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ২২:২৬:৪০
অবশেষে জানাগেল এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে যে দেশে

ফলে অনুমেয়ভাবেই বদলে যাচ্ছে ৬ দলের এই প্রতিযোগিতার ভেন্যু। কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে সংযুক্ত আমিরাতে হতে পারে এবারের এশিয়া। শেষ পর্যন্ত মরুর দেশেই হচ্ছে টুর্নামেন্টটি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এ প্রসঙ্গে সৌরভ বলেন, ‘এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হবে। কারণ এটিই একমাত্র জায়গায় যেখানে বৃষ্টি হবে না।’

শুকনো খাবারের সরবরাহ না থাকা, ব্যক্তিগত যানবাহনে জ্বালানী তেলের বন্ধ হয়ে যাওয়া এবং ব্যাপকভাবে লোডশেডিং হওয়ার কারণে শ্রীলঙ্কার জনগণ দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে বিক্ষোভ করেন। যদিও ক্রিকেটে সেটার প্রভাব খুব একটা পড়েনি।

অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে আতিথেয়তা দিলেও দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে এশিয়া কাপের মতো টুর্নামেন্টকে মেলাচ্ছেন না অ্যাশলে ডি সিলভা। কারণ বাছাই পর্বসহ মোট ৯টি দলকে আতিথেয়তা দিতে হবে শ্রীলঙ্কাকে। এ ছাড়া ম্যাচ অফিসিয়াল এবং ব্রডকাস্টারদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করতে হবে। জ্বালানীর সংকটময় অবস্থায় সেখানেই চ্যালেঞ্জ দেখছেন এসএলসির প্রধান নির্বাহী।

অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমাদের এখানে এখন জ্বালানি তেলের সংকট চলছে। এ অবস্থায় এশিয়া কাপ আয়োজন করতে গেলে অনেকগুলো গাড়ির প্রয়োজন পড়বে। সেই গাড়িগুলোর জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করাটা সত্যিকার অর্থেই আমাদের জন্য চ্যালেঞ্জিং।’

এশিয়া কাপে শ্রীলঙ্কা ছাড়াও খেলবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের মতো দল। যেখানে মূল পর্বে যোগ দেবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। এশিয়া কাপের বাছাই পর্বে খেলবে হংকং, আরব আমিরাত, নেপাল এবং ওমান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...