| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাড়ালেন কোয়েটজার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ২১:১৭:৪৯
হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাড়ালেন কোয়েটজার

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আলোচনায় ছিলেন কোয়েটজার। এমনকি এ বিষয়ে কোচের সঙ্গে কথাও বলেছেন সাবেক অধিনায়ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর তিনি টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

কোয়েটজার বলেন, 'ক্রিকেট স্কটল্যান্ড এবং প্রধান কোচের সাথে আলোচনার পরে আমার মনে হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি ম্যাচ (সিরিজ) এবং পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্য কারো কাছ থেকে দল আরও বেশি কিছু পাবে।'

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন কোয়েটজার। ব্যাট হাতে নিজে ব্যর্থ হলেও তার দল বাছাই পর্ব পেরিয়ে খেলেছিল মূল পর্বে। তবে বাজে ফর্মের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ছিলেন না এই ওপেনার।

স্কটল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, 'গত (টি-টোয়েন্টি) বিশ্বকাপে অংশ নেয়া এবং দেশকে নেতৃত্ব দিয়ে সেই বিশ্বকাপের কোয়ালিফাইয়ে খেলার যোগ্যতা অর্জন করা আমার জন্য খুবই আনন্দের বিষয় ছিল। যে কোনও উপায়ে দলকে সাহায্য করার ইচ্ছা ছিল আমার।'

স্কটল্যান্ডের হয়ে ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কোয়েটজার। এই ফরম্যাটে প্রায় ২৩ গড়ে ১৪৯৫ রান করেছেন তিনি। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১১৯ স্ট্রাইকরেটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ১৫৮টি চার এবং ৪৮টি ছক্কার মেরেছেন। মাঝে মধ্যে তিনি বোলিংও করেছেন। তার ঝুলিতে জমা আছে ৫টি উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...