| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম বিহীন টি-২০ বিশ্বকাপ দলের ওপেনিং বিকল্পে অগ্রসর যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ২০:৩৭:০৫
তামিম বিহীন টি-২০ বিশ্বকাপ দলের ওপেনিং বিকল্পে অগ্রসর যারা

টি-টোয়েন্টি দল থেকে তামিমের স্বেচ্ছায় সরে যাওয়ার পর থেকেই কোন ওপেনারকে দল থিতু করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তামিম বিহীন জাতীয় দলের ওপেনিং পজিশন যে কতটা দুর্বল তা একদম স্পষ্ট হয়ে গিয়েছে। বিশ্বকাপে এ ধরনের অনিয়মিত ওপেনিং কম্বিনেশন নিয়ে গেলে কি অবস্থা হবে তা তো বিগত বিশ্বকাপেই দেখা মিলেছে। টিম ম্যানেজমেন্টের হাতে দু মাসের ও কম সময়, এ সময়ের মধ্যেই সঠিক ওপেনিং কম্বিনেশন খুঁজে বের করতে হবে।

উইন্ডিজ সফরে এনামুল হক বিজয়কে সফল বলা না গেলেও পুরোপুরি ব্যর্থ ও বলা যাবে না। নিশ্চিতভাবেই জিম্বাবুয়ে সফরের দলে সুযোগ পাবেন এই ক্রিকেটার। সেখানে আশানুরূপ পারফর্ম করতে না পারলে পরবর্তীতে চিন্তা করতে হবে তার বিকল্পও। এছাড়া বিপিএলে ভালো করে লাইম লাইটে আসা মুনিম শাহরিয়ার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে কোন ঝলকই দেখাতে পারেননি।

আদৌ কি তিনি আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নিতে পারবেন কিনা সেটারও কোন নিশ্চয়তা নেই। ওপেনিং পজিশনে অভিজ্ঞ কারোর অভাব বেশ চোখে পড়ছে। ফলে টিম ম্যানেজমেন্ট হয়তো লিটন দাসকে আবারো ওপেনিং পজিশনে ফিরিয়ে আনার কথা ভাবতে পারেন। উইন্ডিজের বিপক্ষে শেষ ২ টি টোয়েন্টিতে ওপেন করেছিলেন লিটন। শেষ টি-টোয়েন্টিতে ৪৯ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন এই ব্যাটসম্যান।

ওপেনিংয়ে নির্ভরতার প্রতিক হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন এই ক্রিকেটার। ওপেনিংয়ে এনামুল হক এবং মুনিন শাহরিয়ারের পাশাপাশি বিকল্প হিসেবে নির্বাচকদের রাডারে নিশ্চিতভাবেই আছেন নাঈম শেখ। বেশ বাজে ফার্মেই রয়েছেন নাঈম। এ দলের হয়ে এইচপির বিপক্ষে দুই ওয়ানডেতে ওপেনিং করেছিলেন এই ব্যাটসম্যান ।

দুটি ওয়ানডেতেই আউট হয়েছেন ২০ রানের কমে। তবুও নাঈম শেখকে একপ্রকার বাধ্য হয়ে রাডারে রাখতে হচ্ছে নির্বাচকদের। এনামুল এবং মুনিম শাহরিয়ার ওপেনিং পজিশনে ভালো করবেন তার কোন নিশ্চয়তা নেই। ফলে বিকল্প চিন্তা করতেই হবে নির্বাচকদের।

বলা চলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং পজিশনে লিটনের খেলা একপ্রকার নিশ্চিত। এনামুল হক,মুনিম শাহরিয়ার এবং নাঈম শেখের মধ্যে যেকোনো একজন হতে পারেন লিটনের সঙ্গী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...