অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে ইংলিশ ক্রিকেটাররা, শঙ্কায় আছে বাংলাদেশ ক্রিকেটাররা
অথচ চাইলেই আরো কয়েক বছর অনায়াসেই ক্রিকেট চালিয়ে যেতে পারতেন মরগান। মরগানের পরপরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বেন স্টোকস। তিনি বলেন "আমি মনে করি আমার জায়গায় অন্য কোনো ক্রিকেটার জসকে (জস বাটলার, ওয়ানডে অধিনায়ক) ভালো সঙ্গ দিতে পারবে। তাই অন্য কারো জন্য জায়গাটা ছেড়ে দেওয়াই শ্রেয়"।
দলের জন্য এরকম অনন্য দৃষ্টান্ত ক্রিকেটে আর কবেই বা দেখা গিয়েছে। বেন স্টোকস তিন ফরমেটের ক্রিকেটেই বিশ্বের অন্যতম সেরা। প্রায় একাই ইংল্যান্ডকে বিশ্বকাপ ফাইনাল জিতিয়েছিলেন এই অলরাউন্ডার। তারপরও দলের স্বার্থের কথা চিন্তা করে নিজের জায়গা ছেড়ে দিয়েছেন ষ্টোকস। মরগানে এবং স্টোকস দুজনই খেলতে চাইলে নির্দ্বিধায় ইংল্যান্ড দলে খেলে যেতে পারতেন।
কিন্তু দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বার্থের কথা চিন্তা করে তারা নিজ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এশিয়ার দিকে লক্ষ্য করা হলে এ ধরনের দৃষ্টান্ত একেবারেই বিরল। অধিকাংশ ক্রিকেটারকেই একপ্রকার অবসর নিতে বাধ্য করা হয় এশিয়াতে। এছাড়া উপায়ও নেই অধিকাংশ ক্রিকেটারই যথেষ্ট বয়স হলেও নিজ থেকে অবসর নিতে চান না। ফলে ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে বোর্ড ক্রিকেটারের সম্পর্কটা খারাপ হয়ে যায়।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিজ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি যেন আরো অনুপস্থিত। দেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফিকেও এক প্রকার জোর করে অবসরে পাঠানো হয়। এছাড়া মুশফিকুর রহিমের কিপিং নিয়েও বছরের পর বছর ধরে চলেছে বিস্তর সমালোচনা। তারপরও কিপিং পুরোপুরি ছাড়েননি মুশফিক। তবে বর্তমান সময় মাহমুদুল্লাহর পারফরমেন্স নিয়ে ক্রিকেট পারা উত্তাল। জিম্বাবুয়ে সিরিজের পর রিয়াদের অধিনায়কত্ব চলে যাওয়া একপ্রকার নিশ্চিত।
সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় রিয়াদকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিবেচনা করা উচিত হবে কি? ফিনিশিং পজিশনে ব্যাটিং করা রিয়াদের স্ট্রাইক রেট ১০৩ এর কিছুটা বেশি। এ পজিশনে ব্যাট করা যেকোনো ব্যাটসম্যানের জন্যই যা চূড়ান্ত রকমের ব্যর্থতা। বিগত ১৩ ম্যাচে ফিফটি মাত্র একটি।
স্ট্রোক্স মরগানরা সরে দাঁড়াতে পারলে বাংলাদেশের কোন ক্রিকেটার দলের স্বার্থে কেন সরে দাঁড়াতে পারবেন না? রিয়াদের সরে যাওয়া উচিত কিংবা বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নেওয়া উচিত এমন কিছু বলা হচ্ছে না। তবে দেশটা বাংলাদেশ বলেই হয়তো দিনের পর দিন পারফর্ম না করেও শুধুই সিনিয়র ক্রিকেটার তকমায় খেলে যাওয়া যায়। এই চিন্তাভাবনার পরিবর্তন করতে না পারলে ভবিষ্যতে বিশাল ধাক্কাই খেতে হবে দেশের ক্রিকেটকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
