| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ: ওয়ানডে ম্যাচ নিষিদ্ধ ঘোষণার দাবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১৬:৩২:২৮
ব্রেকিং নিউজ: ওয়ানডে ম্যাচ নিষিদ্ধ ঘোষণার দাবি

অনেক ক্রিকেট বিশ্লেষক আন্তর্জাতিক ক্রিকেট থেকে সংক্ষিপ্ত ফরম্যাটের আহ্বান জানাচ্ছেন। তাদের মধ্যে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেছেন যে আইপিএলের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি-টোয়েন্টি ম্যাচ কমিয়ে দেওয়া উচিত।

এবার সেই তালিকায় যোগ দিলেন সাবেক পাকিস্তান ক্রিকেট অধিনায়ক ও ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম। তবে, তিনি টি-টোয়েন্টি ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার থেকে ওয়ানডে ম্যাচ বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বুধবার টেলিগ্রাফের ‘ভগনি অ্যান্ড টাফার্স ক্রিকেট ক্লাব’ পডকাস্টের সময় আকরাম বলেন, “ক্রিকেট কর্তৃপক্ষের উচিত ৫০ ওভারের ম্যাচ বাতিল করে দেয়া। একজন ধারাভাষ্যকার হিসেবে, একদিনের ক্রিকেটকে আমি খুব দীর্ঘ বলে মনে করি।”

তার মানে কর্তৃপক্ষের উচিত ওয়ান ডে ক্রিকেট বন্ধ করে দেয়া- এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, “আসলেই আমার তা-ই মনে হয়। ইংল্যান্ডে স্টেডিয়ামগুলোতে গ্যালারিজুড়ে মানুষ থাকে। কিন্তু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাতে ওয়ানডে ম্যাচের সময় উল্টো দেখা যায়। গ্যালারিতে দর্শক তেমন থাকে না।”

তিনি বলেন, “শুধুমাত্র ওয়ান ডে খেলার জন্যেই তারা খেলছে। প্রথম দশ ওভার পর, শুধু একটা রান পান, একটা বাউন্ডারি পান, চারজন ফিল্ডার, এবং আপনি ৪০ ওভারে ২০০, ২০০ রান করতে পারেন। এবং তারপর শেষ দশ ওভার। আরো ১০০। এটা তো অস্বাভাবিক কিছু না।”

এ সময় ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেন ওয়াসিম। তিনি বলেন, “চার ঘণ্টার মধ্যে খেলা শেষ হওয়ায় টি-টোয়েন্টি অনেক সহজ। অপরদিকে ওয়ান ডে ক্রিকেটকে বলা যায় মৃতপ্রায় খেলা।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...