| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ: কোহলিকে ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে পাঠাবে ভারত ম্যানেজমেন্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১৪:৪২:৪২
ব্রেকিং নিউজ: কোহলিকে ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে পাঠাবে ভারত ম্যানেজমেন্ট

এই মাসের শুরুতে এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ২০ রানে আউট হয়ে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরির খরা ৭৫ ইনিংসে পৌঁছেছিল। এই ৭৫ ইনিংসে, কোহলি তার অর্ধশতক ২৪ বার উদযাপন করেছেন।

কিন্তু ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে তিনি তিনের ম্যাজিকাল ফিগারে পৌঁছাতে পারেননি। এখন সেঞ্চুরি খুঁজছেন ফর্মের বাইরে। পুরো ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে কোহলি মোট ৭৬ রান করেন।

আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে রাখা হয়েছে কোহলিকে। তবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুষ্ঠেয় সেই জিম্বাবুয়ে সফরে অবশ্যই থাকবেন কোহলি, ভারতীয় সংবাদ মাধ্যম ইনসাইড স্পোর্টসকে এমনটা জানিয়েছে বোর্ডের একটি সূত্র।

বোর্ডের সেই সূত্র বলেছে, ‘একটা বিশ্রাম তাকে সতেজ করবে বলে আশা করছি। বিশ্রামের পর ফর্মে ফিরতে তার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে হবে। সেজন্য আমরা চাই সে জিম্বাবুয়ে সফরে যাক। ওয়ানডে তার প্রিয় ফরম্যাট এবং এশিয়া কাপের আগে ওই সিরিজ তাকে ফর্মে ফিরতে সহায়তা করবে। এ বিষয়ে আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব।’

আগামী ১৮, ২০ এবং ২২ আগস্ট ওয়ানডে সিরিজের সেই তিনটি ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচগুলো ওয়ানডে সুপার লিগের অংশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...