| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে নতুন সিদ্ধান্তের সম্ভবনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১৪:২৯:৩৮
টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে নতুন সিদ্ধান্তের সম্ভবনা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এরই মধ্যে দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলা হচ্ছে, জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বৈঠক করতে পারে বিসিবি। টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগারদের অব্যাহত ব্যর্থতা বিশ্বকাপের আগে ভাবাচ্ছে ভক্তদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। পরের দুই ম্যাচে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে তাকে নিয়ে বোলিং আক্রমণ সাজাতে মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ছিল।

দল তো বাজে খেলছেই তার চেয়েও বাজে অবস্থা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটের। ক্রমাগত বাজে খেলে যাওয়া অধিনায়ক পারছেন না দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। তাই চাপ বাড়ছে অধিনায়ক পরিবর্তনের। এদিকে গুঞ্জন রয়েছে বিসিবিও ভাবছে টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে।

সর্বশেষ ১৫ ম্যাচের মধ্যে বাংলাদেশে জয়লাভ করেছে মাত্র তিনটি ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে পাপুয়া নিউগিনি, ওমান এবং আফগানিস্তানের বিপক্ষে। তবে বর্তমান সময়ের ব্যাট হাতে ভালো করতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ গত বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ।এরপর ১৩ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ৩১ রান।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন কর্মকর্তা দৈনিক সমকালকে বলেছেন, “মাহমুদউল্লাহ গত পাঁচ বছরে এমন কী করেছে যে, টি২০ দলে রাখতে হবে। নিজেরা তো পারফর্ম করছেই না, উল্টো দলকে এলোমেলো করে দিচ্ছে”।

“নিজেরা টিকে থাকার জন্য জুনিয়রদের সব সময় চাপে রাখে তারা। আমার প্রশ্ন হচ্ছে, মাহমুদউল্লাহকে বাদ দিতে এত ভয় কিসে? ওকে জিম্বাবুয়ে সফরে নিতে হলে বিশ্বকাপ দলেও থাকবে। তেমন কিছু ঘটলে খুবই খারাপ হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...