| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পান্তের ইনিংসে মন ভরলেও অন্যদিকে অসন্তুষ্ট শোয়েব আখতার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১৩:৩২:০৩
পান্তের ইনিংসে মন ভরলেও অন্যদিকে অসন্তুষ্ট শোয়েব আখতার

তৃতীয় ওয়ানডেতে ২৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানে তিন উইকেট হারিয়েছে ভারত। শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা।

অথচ সেই ম্যাচ সফরকারীরা জিতে নেয় ৪২.১ ওভারের মধ্যে। পান্ত করেন ১২৫ রান। তার সঙ্গী হার্দিক পান্ডিয়া করেন ৭১ রান। এই দুজনের ১৩৩ রানের জুটিই মূলত ম্যাচ থেকে ছিটকে দেয় ইংলিশদের। এই ম্যাচটি বিশ্লেষণের সময় ভারতের তরুণ উইকেটরক্ষককে মডেলিং করে টাকা কামানোর পরামর্শ দেন শোয়েব।

তিনি বলেন, 'পান্তের ওজন কিছুটা বেশি। আমি আশা করি, সে এটা বুঝতে পারে এবং ওজন কমানোর দিকে অচিরেই হাঁটা শুরু করবে। অচিরেই তাকে অনেক পণ্যের বিজ্ঞাপন করতে হবে। ভারত একটা বড় বাজার। পান্ত দেখতে সুদর্শন, সে দারুণ মডেলও হতে পারে। কামাতে পারে কোটি কোটি টাকাও।'

তবে পান্তের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই শোয়েবের। রাওয়ালপিন্ডি এক্সপেসের মতে, ভারতের ক্রিকেটের পরবর্তী মহাতারকা হতে চলেছেন পান্ত।

তিনি আরও বলেন, 'ভারতে এ জিনিসটা দেখা যায়, যখনই কোনো ক্রিকেটার সফলতা পায়, তখনই সেই ক্রিকেটারকে নিয়ে টানাটানি পড়ে যায় বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের মডেল বানাতে। তবে পান্ত অসাধারণ প্রতিভাবান। সে প্রতিপক্ষকে বড় ধরনের বিপদে ফেলে দিতে পারে। ঋষভ পান্ত ভারতীয় ক্রিকেটের একজন সুপারস্টার হতে যাচ্ছে। এখন তো দেখা যাচ্ছে, পান্তকে কেবল পান্তই আটকাতে পারে, আর কেউই নয়।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...