| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলিকে নিয়ে অবিশ্বাস্য এক মন্তব্য করলেন পন্টিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১৩:০৫:৪৪
কোহলিকে নিয়ে অবিশ্বাস্য এক মন্তব্য করলেন পন্টিং

কোহলির জন্য সময় এখন এতটাই কঠিন যে ভারতীয় দল থেকে তাকে ছাড়ার কথাও চলছে। কোহলির এমন প্রতিকূল পরিস্থিতিতেও এই ক্রিকেট তারকার পাশে বেশ মানুষ পাচ্ছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।

বিশ্বকাপজয়ী এই অজি অধিনায়ক মনে করছেন, কোহলির জন্য রানে ফেরাটা কেবল সময়ের ব্যাপার। বিশ্ব ক্রিকেটের এই সেরা খেলোয়াড় ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস পন্টিংয়ের। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অজি অধিনায়ক বলেন,

‘জানি, তার জন্য সময়টা চ্যালেঞ্জিং, কঠিন সময় যাচ্ছে। কিন্তু এই খেলায় আমি দেখেছি প্রতিটি গ্রেট খেলোয়াড়ই কোনো না কোনো পর্যায়ে এমন সময়ের মধ্য দিয়ে গেছে, সে ব্যাটসম্যান হোক বা বোলার। তবে সেরা খেলোয়াড়রা ঠিকই ঘুরে দাঁড়ায়। বিরাটের জন্য এটি কেবল সময়ের ব্যাপার।’

কোহলিকে রানে ফেরার জন্য তার চারপাশের সবকিছু সহজ করে দেওয়া প্রয়োজন বলেই মনে করেন রিকি পন্টিং। তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, আমি যদি অধিনায়ক বা ভারতীয় কোচিং স্টাফের একজন হতাম, তাহলে আমি তার জন্য সবকিছু যতটা সম্ভব সহজ করে দিতাম যাতে সে দলে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্য বোধ করে। কেবল তার রান করার জন্য অপেক্ষা করতে হবে।’

এদিকে বিশ্বকাপের দল থেকে কোহলিকে সরিয়ে দেওয়া হলে এই ক্রিকেটার আর ঘুরে দাঁড়াতে পারবে না বলেই মনে করেন পন্টিং। তিনি আরও বলেন, ‘যদি বিশ্বকাপের আগে বিরাটকে বাদ দেওয়া হয় আর সেই জায়গায় যদি অন্য কেউ আসে এবং টুর্নামেন্টে ভালো করে, তাহলে বিরাটের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...