| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সময় অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচের চূড়ান্ত সূচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১২:১৮:১২
বাংলাদেশ সময় অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচের চূড়ান্ত সূচি

বাছাইপর্বের চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে খেলবে জিম্বাবুয়ে। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রানার্স আপ হিসেবে নেদারল্যান্ডস খেলবে ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপনি যদি প্রথম রাউন্ডের শীর্ষ দুই দলের মধ্যে থাকেন, আপনি সুপার টুয়েলভের টিকিট পাবেন। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে।

যেখানে প্রথম গ্রুপে রয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এবং প্রথম রাউন্ডের গ্রুপ ১ চ্যাম্পিয়ন এবং গ্রুপ ২ রানার্স-আপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে দ্বিতীয় গ্রুপে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সহ গ্রুপ ১ রানার্স-আপ এবং গ্রুপ ২ চ্যাম্পিয়ন।

দেখে নিন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সময় অনুযায়ী বাংলাদেশের প্রতিটি ম্যাচে সময়সূচি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। এই ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে গ্রুপ এ কোয়ালিফায়ার দলের বিপক্ষে। বাংলাদেশের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৭ অক্টোবর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ঃ০০ টায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ৩০ অক্টোবর। ‘গ্রুপ বি কোয়ালিফায়ার’ বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯ঃ০০ টায়।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাচ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। ভাইভোল্টেজ এই ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২:০০ টায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ৬ নভেম্বর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

১৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেল ব্রাজিল: লাইভ দেখুন এখানে

১৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেল ব্রাজিল: লাইভ দেখুন এখানে

ফিফা নূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর ম্যাচে তানজানিয়ার বিপক্ষে এগিয়ে গেছে ব্রাজিল। কাতারের অ্যাসপায়ার জোনে অনুষ্ঠিত ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...