| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ করেই টি-২০ সিরিজ কমিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট বাড়ানের পরামর্শ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১১:৪৪:৪৬
হঠাৎ করেই টি-২০ সিরিজ কমিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট বাড়ানের পরামর্শ

প্রসঙ্গত, আগামী ৪ বছরের জন্য ব্যস্ত আন্তর্জাতিক ক্রীড়াসূচি রয়েছে। অনেকেই মনে করছেন, এই সূচির কারণে অনেক ক্রিকেটার শুধু মানসিক নয়, শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে হঠাৎ একদিনের ক্রিকেট থেকে স্টোকসের অবসর নিয়ে ক্রিকেটারদের কাজের চাপ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই প্রসঙ্গেই শাস্ত্রীর মন্তব্য তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, ‘আমি চাই দ্বিপাক্ষিক কিছু সিরিজ কমানো হোক। বিশেষ করে টি-২০ ক্রিকেটে। এখন অনেক ফ্রাঞ্চাইজি ক্রিকেট হচ্ছে। তাদেরকে উৎসাহিত করা যেতে পারে। সেটা যে দেশই হোক না কেন, ভারত, ওয়েস্ট ইন্ডিজ বা পাকিস্তান।’

তিনি আরও যোগ করেন, ‘আপনি যদি কম দ্বিপাক্ষিক সিরিজ খেলেন এবং বিশ্বকাপে সবার সঙ্গে একত্রিত হতে পারবেন। এভাবে আইসিসির আসরগুলোতে আরও জোর দেয়া সম্ভব হবে। পাশাপাশি গুরুত্ব বাড়বে টুর্নামেন্টগুলোর। তাহলে এই টুর্নামেন্টগুলো দেখতে লোকেরা অধীর আগ্রহে অপেক্ষা করবে।’

সাদা পোশাকের ক্রিকেটকে বাঁচাতে শাস্ত্রীর দাওয়াই ‘আমার মনে হয় দুটি টায়ার করা প্রয়োজন। না হলে ১০ বছরের মধ্যে টেস্ট ক্রিকেট মরে যাবে। উপরের সারিতে ৬টি দল থাকবে এবং ছয়টি দল দ্বিতীয় সারিতে থাকবে। এরপর কোয়ালিফাইং। শীর্ষ ছয় দল এরপর একে অপরের বিপক্ষে অনেক সিরিজ খেলতে পারবে কারণ এখানে টি-২০ সিরিজ কম থাকবে এবং শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেট থাকবে। এভাবেই কেবল টেস্ট ক্রিকেট বাঁচতে পারে।’

সম্প্রতি টেলিগ্রাফের স্পোর্টস পডকাস্টে ক্রিকেটের ভবিষ্যৎ কথা বলার সময়তে এমনটি জানিয়েছেন শাস্ত্রী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...