প্রাইম ব্যাংক ছেড়ে নতুন দলে যোগ দিলেন রেকর্ড বয় এনামুল হক বিজয়
তাই গত মৌসুমের এই সর্বোচ্চ রান সংগ্রাহককে দলে গ্রহন করেছে ঢাকা প্রিমিয়ার লিগের আরেক প্রিয় দল আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচেই জাতীয় দল গঠন করে আবাহনী লিমিটেড।
কয়েক বছর ধরে আবাহনীর হয়ে খেলা লিটন দাস, মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত ও সাইফউদ্দিন ২০২৩ সালেও আবাহনীতেই থাকবেন। তাদের সঙ্গে কথা বার্তাও চূড়ান্ত। তবে তাদের সাথে এবার যোগ দিচ্ছেন এনামুল হক বিজয়।
আবাহনীর এক কর্মকর্তার বলেছেন, “আমরা এনামুল হক বিজয়কে দলে টানার সবকিছু পাকা করে ফেলেছি”। গত আসরে ব্যাট হাতে ১৫ ইনিংসে ১১৩৬ রান করেছিলেন এনামুল। তার ব্যাটিং গড় ছিল ৮১.২৮। করেছিলেন তিনটি সেঞ্চুরি এবং নয়টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ছিল ১৮৪ রান। স্ট্রাইক রেট ছিল ৯৮.৬১।
