| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: ক্যারিয়ারের প্রথম ৫ বলেই হ্যাটট্রিক, নতুন ইতিহাস গড়লেন ব্রেসওয়েল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১০:৫৯:৪৩
অবিশ্বাস্য: ক্যারিয়ারের প্রথম ৫ বলেই হ্যাটট্রিক, নতুন ইতিহাস গড়লেন ব্রেসওয়েল

কিউইদের দেওয়া ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৪ রানে ৭ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। সেখান থেকে ৩৭ রানের জুটি গড়েন ম্যাকার্থি ও অ্যাডেয়ার। যখন কেউ এই জুটি ভাঙতে পারেনি, ১৪তম ওভারে, কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার অফ স্পিনার মিচেল ব্রেসওয়েলকে পরিচয় করিয়ে দেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রেসওয়েলের সেই প্রথম ওভারের পর আইরিশদের ইনিংস আর এগোয়নি। কেন? তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করে আয়ারল্যান্ডকে ৯১ রানে যে অলআউট করে দেন তিনি!

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন মূলত ব্যাটসম্যান হিসেবে খেলা ব্রেসওয়েল। ২০০৯ সালে জ্যাকব ওরাম এবং পরের বছর টিম সাউদি হ্যাটট্রিক করেছিলেন। তবে ব্রেসওয়েল একটি জায়গায় আলাদা। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে নিজের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন এই স্পিনার।

শুধু কী তাই, আন্তর্জাতিক ক্রিকেটে ব্রেসওয়েলই প্রথম বোলার, যিনি পুরো একটি ওভার শেষ করার আগেই ন্যূনতম ৩ উইকেট নেন। অর্থাৎ, ৬ বলে ওভার শেষ করার আগেই পাঁচ বল করেই ৩ উইকেট নেন ব্রেসওয়েল। তাঁর বোলিং বিশ্লেষণ ০.৫-০-৫-৩! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ৩৫তম হ্যাটট্রিকের নজির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...