| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামই আমার কাছে সবকিছু এবং সবার আগে : মঈন আলী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২১ ১০:৩৪:৪২
ইসলামই আমার কাছে সবকিছু এবং সবার আগে : মঈন আলী

এই কারণেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগান তার দুই সতীর্থ মঈন আলি এবং আদিল রশিদকে তাদের ধর্ম এবং পবিত্র হজ সম্পর্কে ইসলাম সম্পর্কে আরও ভালভাবে বোঝার জন্য সাক্ষাৎকার নিয়েছেন।

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার মঈন আলীর কাছে ধর্ম বিশেষ অর্থবহ। তিনি বললেন, ইসলামই আমার কাছে সবকিছু এবং সবার আগে। আমার এবং আমার পরিবারের কাছে ইসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ সময় মঈন আলী আরো বলেন, ধর্মকে আমরা দৈনন্দিন বিষয় হিসেবে গুরুত্ব দিই। ক্রিকেটে যেমন ক্রিকেটাররা রোল মডেল, ঠিক তেমনি ধর্মের মধ্যে নবী-রাসূলগণ রোল মডেল। মঈন জানান, যথাসম্ভব দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ও রমজানে রোজা পালনের চেষ্টায় ত্রুটি করেন না তিনি।

নিজের হজ পালন বিষয়ে এই ক্রিকেটার বলেন, হজ ধৈর্য শিক্ষা দেয় এবং জীবনে পরিবর্তন আনে। সুযোগ আসলে আবারো হজ করব।

মঈন আলী মনে করেন, হজ মানুষের জীবন বদলে দেয়ার পাশাপাশি তার চরিত্রেও ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। হজের সময় সবাই একইরকম শুভ্র পোশাকে আবৃত হয়, যেখানে ধনী-গরিব কোনো ভেদাভেদ থাকে না।

অপরদিকে ওই সাক্ষাৎকারে সামর্থ্যবান মুসলিমদের হজ আদায়ের প্রতি বিশেষ আহ্বান জানান আদিল রশিদ। তিনি বলেন, যদি কোনো মুসলিমের হজের সামর্থ্য থাকে, তাহলে তার হজ আদায় করা উচিৎ। আমি এ বছর পবিত্র হজ আদায় করে ফিরলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...