বিশাল রানের ব্যবধানে আইরিশদের হারিয়ে জয় নিউজিল্যান্ডের
বুধবার রাতে বেলফাস্টে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিচেল স্যান্টনারের দল আয়ারল্যান্ডকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। এর ফলে এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হয়েছে সফরকারীদের।
আয়ারল্যান্ড টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা ড্যান ক্লেভার ৫৫ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে ১৭৯ রানের বিশাল সংগ্রহ এনে দেন।
এছাড়া ওপেনার ফিন অ্যালেন ২০ বলে ৩৫, গ্লেন ফিলিপস খেলেন ১৬ বলে ২৩ রানের ইনিংস।
জবাবে ডাফি-সোধিদের তোপে ১৩.৫ ওভারেই মাত্র ৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। আট নম্বরে নেমে মার্ক এডায়ার ২২ বলে ২৭ না করলে আরও বড় লজ্জায় পড়তো ৫৪ রানে ৭ উইকেট হারানো দলটি। ১৪তম ওভারে ৫ বল করে শেষ ৩ উইকেট তুলে নেন মাইকেল ব্রেসওয়েল।
ইশ সোধি ২১ রানে ৩টি আর জ্যাকব ডাফি ২০ রানে নেন দুটি উইকেট।
