| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তামিম-লিটনদের র‌্যাংকিংয়ে এখন ব্যপক উন্নতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২০ ২২:৪৬:৪৫
তামিম-লিটনদের র‌্যাংকিংয়ে এখন ব্যপক উন্নতি

বুধবার (২০ জুলাই) সাপ্তাহিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। তামিম ইকবাল ২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে এসেছেন। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিম সবচেয়ে এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫০ রান এবং তৃতীয় ম্যাচে ৩৪ রান করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

লিটন দাসও এগিয়েছেন দুই ধাপ। দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৩২ রান ও তৃতীয় ওয়ানডেতে ঠিক ৫০ রান করা লিটন ৩০ নম্বরে উঠে এসেছেন।

বাংলাদেশি স্পিনের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক নিকোলাস পুরানই কেবল রান পেয়েছেন। র‌্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তারই। ৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন পুরান।

বোলিংয়ে মেহেদি হাসান মিরাজ আছেন ছয় নম্বরে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মিরাজ। সেরা দলে বাংলাদেশের একজনই আছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের সঙ্গে ১২ নম্বরে আছেন সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমান আছেন ১৩ নম্বরে।

শেষ ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া স্পিনার তাইজুল ইসলাম উঠে এসেছেন ৮১ নম্বর অবস্থানে। তবে পুরো সিরিজেই দারুণ বোলিং করা নাসুম আহমেদ সেরা একশতে ঢুকতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে। ওয়ানডেতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবার উপরে যথারীতি সাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজ আছেন ৭ নম্বরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...