| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপই ভরসা, ভারতীয় কিংবদন্তির ক্যারিয়ার এখন হুমকির মুখে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২০ ২২:৩৪:০২
বিশ্বকাপই ভরসা, ভারতীয় কিংবদন্তির ক্যারিয়ার এখন হুমকির মুখে

এবারের বিশ্বকাপে দলে কোহলির জায়গাও অনিশ্চিত। ভারতীয় ক্রিকেটে এমন আলোচনা প্রায়ই হয়। রিকি পন্টিং বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা না পেলে তিনি কোহলির হয়ে ফিরে যাবেন। অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, বিশ্বকাপ দল থেকে বাদ পড়লে কোহলির পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

আইসিসি রিভিউয়ে কোহলিকে কথা বলতে গিয়ে পন্টিং বলেন, ‘যদি বিশ্বকাপের আগে বিরাটকে বাদ দেওয়া হয় আর সেই জায়গায় যদি অন্য কেউ আসে এবং টুর্নামেন্টে ভালো করে, তাহলে বিরাটের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে।

‘তাই আমি মনে করি, আমি যদি অধিনায়ক বা ভারতীয় কোচিং স্টাফের একজন হতাম, তাহলে আমি তার জন্য সবকিছু যতটা সম্ভব সহজ করে দিতাম যাতে সে দলে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্য বোধ করে। কেবল তার রান করার জন্য অপেক্ষা করতে হবে।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে লড়াই করেছেন পন্টিং। তবে প্রতিপক্ষ দলের অধিনায়ক বা খেলোয়াড় হলে কোহলি স্কোয়াডে আছেন এমন ভারতীয় দলের সঙ্গে খেলতে ভয় পেতেন বলে জানান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকলেও কোহলির ফেরাটা সময়ের ব্যাপার বলে মনে করেন তিনি।

পন্টিং বলেন, ‘আমি যদি প্রতিপক্ষ দলের অধিনায়ক বা খেলোয়াড় হতাম, তাহলে এমন একটি ভারতীয় দলের বিপক্ষে খেলতে ভয় পেতাম যেখানে বিরাট কোহলি আছে।’

‘জানি, তার জন্য সময়টা চ্যালেঞ্জিং, কঠিন সময় যাচ্ছে। কিন্তু এই খেলায় আমি দেখেছি প্রতিটি গ্রেট খেলোয়াড়ই কোনো না কোনো পর্যায়ে এমন সময়ের মধ্য দিয়ে গেছে, সে ব্যাটসম্যান হোক বা বোলার। তবে সেরা খেলোয়াড়রা ঠিকই ঘুরে দাঁড়ায়। বিরাটের জন্য এটি কেবল সময়ের ব্যাপার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...