| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপকে ঘিরে অবিশ্বাস্য এক মন্তব্য করলেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২০ ২০:৫৮:১২
বিশ্বকাপকে ঘিরে অবিশ্বাস্য এক মন্তব্য করলেন মিরাজ

সফরের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় ধরে রাখতে পারেনি তামিম-সাকিবরা। এরপর টি-টোয়েন্টি সিরিজও একই। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেলেও পরের দুই ম্যাচে হেরেছে টাইগাররা।

তবে ওয়ানডে সিরিজ শুরু হতে না হতেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচেও হারেননি তামিম-মিরাজরা। তৃতীয়বারের মতো ক্যারিবিয়ান সাগরকে হোয়াইটওয়াশ করায় দলের কেউ কেউ মুখে হাসি নিয়ে দেশে ফিরেছেন।

সন্ধ্যায় দেশে ফিরেছেন দলের দুই সদস্য তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ দলের ৪ জন স্টাফ। দেশে ফিরে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ নিয়ে হতাশা প্রকাশ করলেও ওয়ানডে সিরিজের জয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন মিরাজ।

আগামী বছর ২০২৩ সালে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সাব-কন্টিনেন্টের সুবিধা কাজে লাগিয়ে অনেক দূর যেতেই পারে বাংলাদেশ। ওয়ানডেতে যেমনটা ধারাবাহিক বাংলাদেশ, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো কিছু করবে বলে বিশ্বাস করেন মিরাজ।

‘২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই, হয়তো ১ বছর দুই-তিন মাস আছে। আমরা যেভাবে যাচ্ছি, আমাদের ওয়েটা যেভাবে আছে, আমি মনে করি এই প্রসেসে এগুলে সামনের বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে।’

দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, তরুণরাও নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছেন, হয়ে উঠেছেন অভিজ্ঞ। মিরাজের প্রত্যাশা সবার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে নামবে বাংলাদেশ।

‘দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। তামিম ভাই আছেন, সাকিব, মুশফিক, রিয়াদ ভাইয়েরা আছেন। তারা তো অনেক অভিজ্ঞ। তার পাশাপাশি মোস্তাফিজ একটা বিশ্বকাপ খেলেছে, তাসকিন খেলেছে, আমি খেলেছি লিটন খেলেছে। আমরা যারা আছি অলমোস্ট পাঁচ বছর ক্যারিয়ার হয়ে যাবে। মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা বিশ্বকাপে যেতে পারব।’

নিজেদের লক্ষ্য আর স্বপ্ন নিয়ে মিরাজ বলেন, ‘চেষ্টা করব দারুণ কিছু করার। এটা নিজেদের জন্য যেমন ভালো, দেশের জন্যও অর্জন। তবে জ্যা, আপনি বলতে পারেন না যে, বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব। আমরা চেষ্টা করতে পারি, কীভাবে ভালো খেলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবার ওয়েটা বের করতে পারি। কিন্তু এটা তো ভাগ্যের ওপরে। ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব। আমরা তো সব সময়ই স্বপ্ন দেখি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হব। স্বপ্ন দেখা কখনোই শেষ হয়ে যাবে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...