| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ জিতেই রিয়াল মাদ্রিদকে খোঁচা মারলেন সদ্য যোগদান করা ব্রাজিলিয়ান ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২০ ১৪:১২:৩৮
ম্যাচ জিতেই রিয়াল মাদ্রিদকে খোঁচা মারলেন সদ্য যোগদান করা ব্রাজিলিয়ান ফুটবলার

সদ্য কাতালান ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহো। বার্সার হয়ে নিজের প্রথম ম্যাচে গোল ও অ্যাসিস্ট দিয়ে দারুণ শুরু করেছিলেন এই ব্রাজিলিয়ান। ম্যাচ শেষে সদ্য কাতালান ক্লাবে যোগ দেওয়া রাফিনহো বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে খোঁচাও মেরেছেন।

ইন্টার মিয়ামির বিপক্ষে প্রীতি ম্যাচে ছয় ফুটবলারের অর্ধ ডজন গোলে ৬-০ ব্যবধানের বড় জয় পায় বার্সা। যেখানে রাফিনহো ছাড়াও গোল করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং, আনসু ফাতি, পাবলো গাভিরা, মেমফিস ডিপাই ও উসমান দেম্বেলে।

ম্যাচটিতে এক অর্ধ খেলার সুযোগ পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহো। আর মাঠে নেমেই নিজে এক গোল করার পাশাপাশি অন্য দুই গোলে অ্যাসিস্ট করেন এই ব্রাজিলিয়ান। এই ধারাবাহিকতা সামনের ম্যাচেও টেনে নিতে চান রাফিনহো। কারণ বার্সেলোনা নিজেদের পরের ম্যাচে ক্লাব ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের।

এল ক্লাসিকোতে মাঠে নামার আগে রাফিনহো গণমাধ্যমে বলেন, ‘একজন সবসময়ই যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে গোল করতে চায়। যদি এটা ডার্বি ম্যাচে তাহলে তো আরও বেশি। তবে সবচেয়ে বড় কথা দলের জয়। তবে আমার মতে, আমরা রিয়াল মাদ্রিদের চেয়ে ভালো দল।

বার্সার হয়ে আমার প্রথম গোল পাওয়ায় আমি দারুণ খুশি। এটা দারুণ একটি ম্যাচ ছিল। আমি ভালো একটি ম্যাচ খেলার চেষ্টা করেছি। আমি খুব খুশি এবং আশা করছি এ ধারাবাহিকতা বজায় রাখব। বার্সেলোনায় অনেক তরুণ প্রতিভাধর খেলোয়াড় রয়েছে। তারা তাদের নিয়ে দুর্দান্ত কাজ করছে। তার সবসময়ই চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।’

রিয়ালের বিপক্ষে সামনের ম্যাচে প্রথমবারের মতো বার্সার জার্সিতে অভিষেক হতে পারে বায়ার্ন মিউনিখ হতে কাঠখোড় পুড়িয়ে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়া রবার্ট লেভানদোভস্কির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...