| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: কোহলির রেকর্ড বিন্দুতে এখন বাবর আজম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২০ ১০:০৫:২৮
অবিশ্বাস্য: কোহলির রেকর্ড বিন্দুতে এখন বাবর আজম

এই ফর্ম ধরে রাখতে পারলে অনেক রেকর্ডেই কোহলিকে ছাড়িয়ে যাবেন বলে মনে করছেন বাবর। কাকতালীয়ভাবে, যে দুজনকে নিয়ে এই সেরার আলোচনা, তারা একটা রেকর্ডে মিলে গেলেন এক বিন্দুতে।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি গল টেস্টের চতুর্থ দিনে আরেকটি বড় কৃতিত্ব অর্জন করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টেস্টের দ্বিতীয় ইনিংসে পেরিয়ে গেছেন তিন হাজার রান।

পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম তিন হাজার টেস্ট রান করার নিরিখে ছয় নম্বরে পৌঁছেছেন বাবর। যা করতে তার লেগেছে ঠিক চিরপ্রতিদ্বন্দ্বী কোহলির মতোই ৭৩ ইনিংস।

পাকিস্তানের কথা বললে, দ্রুততম তিন হাজার টেস্ট রান করার রেকর্ড জাভেদ মিয়াঁদাদ ও মোহাম্মদ ইউসুফের। তারা দুজনই ৬৭ তম ইনিংসে এই কীর্তিটি করেছিলেন।

আরেক কিংবদন্তি ব্যাটার সাঈদ আনোয়ারের লেগেছিল ৬৮ ইনিংসে। ইউনিস খান তিন হাজার টেস্ট রানের জন্য ৭০টি ইনিংস খেলেছিলেন। ৭২ টেস্ট ইনিংসে এই কীর্তি গড়েন মজিদ খান।

সামগ্রিকভাবে, টেস্ট ক্রিকেটে দ্রুততম তিন হাজার রানের বিশ্ব রেকর্ডটি স্যার ডন ব্র্যাডম্যানের। অসি কিংবদন্তি মাত্র ৩৩টি ইনিংসে এই ম্যাজিকাল ফিগার স্পর্শ করেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...