| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হটাৎ করেই ম্যানইউ ছাড়ছেন না সিআরসেভেন, চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৯ ১৬:৩০:০৩
হটাৎ করেই ম্যানইউ ছাড়ছেন না সিআরসেভেন, চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা

ম্যান ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না, এই কারণে ম্যান ইউনাইটেডে থাকতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি ম্যান ইউনাইটেড কর্তৃপক্ষকে ক্লাব ছাড়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধও করেছেন। কিন্তু এরই মধ্যে কোচ এরিক টেন হাগ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা রোনালদোকে ছাড়বেন না।

ম্যানইউ কোচ জানিয়েছেন, তার আগামী মৌসুমের পরিকল্পনায় রয়েছেন ৩৭ বছর বয়সী এই উইঙ্গার। যখন তার কাছে জানতে চাওয়া হয় যে, রোনালদো ক্লাবে থাকতে রাজি কি না। টেন হাগ বলেন, ‘এটা একটা সম্ভাবনা। বিশেষভাবে, সে আসলে একটা চাপের মধ্যে রয়েছে। তাৎক্ষণিক সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে।’

ম্যানইউ কোচ আরও বলেন, ‘আমি ভালোভাবেই জানি যে, তার কাছে একটা অপশন হিসেবে রয়েছে (ম্যানইউর সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি বাড়ানো), কিংবা হয়তো না।’

তিনি আরো বলেন, ‘আমি এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছি তিন বছরের জন্য। ফুটবলে এটা খুবই নগন্য একটি সময়। আমাদেরকে প্রথম থেকেই জয়ের ধারায় থাকতে হবে। সুতরাং, আমি অনেক আগে থেকে কিছু দেখতে চাই না। আমার একটা পরিকল্পনা রয়েছে; এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেস বাস্তবায়ন হতে সময় লাগবে। একেবারে শেষ মুহূর্তে আমরা আমাদের জয়ী দল হিসেবে দেখতে চাই।’

টেন হাগ দায়িত্ব নেয়ার পর দল নিয়ে এখন সফর করছেন থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায়। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে টেন হাগের দলে নেই রোনালদো। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সফর থেকে বিরত রয়েছেন।

টেন হাগ জানেন না কখন রোনালদো তার কাছে এসে রিপোর্ট করবেন এবং ম্যানইউর হয়ে অনুশীলন শুরু করবেন। তবে, তিনি আশাবাদী সিআর সেভেনকে ৭ আগস্ট ব্রাইটনের বিপক্ষে প্রথম ম্যাচে দলের সঙ্গে পাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...