| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে অস্বীকার করার সুযোগ নেই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৯ ১৪:০০:৪৮
কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে অস্বীকার করার সুযোগ নেই

কিন্তু কিং কোহলি এখন চলমান খরায় ভুগছেন। কেউ কেউ ভারতীয় দলে তার জায়গা নিয়েও প্রশ্ন তুলছেন। তবে দিনেশ কার্তিক মনে করেন, কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারকে কখনই অস্বীকার করা যায় না।

কোহলি এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও নিয়মিত রান পাচ্ছিলেন। কিন্তু এখন কোহলির ব্যাটিং যেন মহামারী! তার শেষ ৬ টেস্ট ইনিংসে হাফ সেঞ্চুরিরও দেখা পাননি। সেঞ্চুরির শেষ দেখা হয়েছিল প্রায় ৩২ মাস আগে! তিন বছর পর কোহলির ফর্ম নিয়ে এখন প্রশ্ন উঠছে।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে কোহলি রান করেন স্রেফ ১ ও ১১। এরপর প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। উইকেটে সেট হয়েও ১৬ রান করে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।

কার্তিক বলেন, 'লম্বা সময় ধরে বিরাট (কোহলি) সাফল্য পেয়েছেন। এখন সে একটি ভালো বিরতি পাবে এবং আশা করি ফর্ম নিয়ে ফিরে আসবে, ভালো খেলবে। আপনি কখনো তার দক্ষতার একজন খেলোয়াড়কে অস্বীকার করতে পারবেন না।'

ভারতের সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন কার্তিক। দীর্ঘ দিন পর দলে ফিরেই দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। তার ক্যারিয়ারে ১৬ বছর পেরিয়ে গেলেও টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি শূন্য ছিলেন। নিজের প্রত্যাবর্তনের সিরিজে সেটিরও দেখা পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। কার্তিক বলেন, 'এটা কখনই সহজ নয়, তবে আমি এর জন্য কঠোর পরিশ্রম করেছি। তাছাড়াও এখন আমাদের বেঞ্চের যে শক্তি আছে, এখানে সবসময় প্রতিযোগিতা করতে হবে। এটাই ভারতীয় ক্রিকেটের সৌন্দর্য।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...